1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০১:১২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশের চাহিদা পূরণ করে রপ্তানিমুখী হচ্ছে প্রাণিসম্পদ খাত: প্রধানমন্ত্রী ইন্দোনেশিয়ায় স্বর্ণের খনি ধসে নিহত ৯, নিখোঁজ ১৭ প্রাণিসম্পদ খাতকে রপ্তানিমুখী শিল্পে রূপ দিতে চায় সরকার: প্রধানমন্ত্রী লিবিয়া থেকে আরও ১৭৩ জনকে প্রত্যাবাসন চুয়েটে আবারও ‘কমপ্লিট শাটডাউন’ ঘোষণা বাংলাদেশসহ ১৪ দেশের ওপর নতুন শুল্ক ঘোষণা করল যুক্তরাষ্ট্র শেখ হাসিনার স্বেচ্ছায় ফেরা আর প্রত্যর্পণের অনুরোধ আলাদা বিষয়: ভারত পদ্মায় জেলের জালে সাড়ে ১৮ কেজি ওজনের বিশাল কাতল, অর্ধলাখে বিক্রি আইনশৃঙ্খলা বাহিনীর কিছু কর্মকর্তা ফ্যাসিস্ট শক্তির সঙ্গে যুক্ত রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী আট বিভাগীয় শহরে ক্যানসার সেন্টারসহ ১০ প্রকল্প অনুমোদন

বেনজেমার গোলের পরও হারলো ফ্রান্স

  • আপডেট টাইম :: শনিবার, ৪ জুন, ২০২২

স্পোর্টস ডেস্ক : উয়েফা ন্যাশন্স লিগের গ্রুপপর্বের (এ১) প্রথম ম্যাচে হার মেনেছে বিশ্ব চ্যাম্পিয়ন ফ্রান্স। শুক্রবার দিবাগত রাতে তাদের ২-১ গোলে হারিয়ে দিয়েছে ডেনমার্ক। যদিও করিম বেনজেমার গোলে শুরুতে লিড নিয়েছিল ফ্রান্স। কিন্তু বদলি খেলোয়াড় হিসেবে নামা ডেনমার্কের আন্দ্রেয়াস কর্নেলিয়াস জোড়া গোল করে জয় ছিনিয়ে নেন ফ্রান্সের কাছ থেকে।

গেল সপ্তাহে এই মাঠেই লিভারপুলকে হারিয়ে উয়েফা চ্যাম্পিয়নস লিগের শিরোপা জিতেছিলেন করিম বেনজেমা। সেই মাঠেই শুরুতেই তিনি জালের নাগাল পেয়েছিলেন। কিন্তু অফসাইডের কারণে সেটি বাতিল হয়।

প্রথমার্ধের শেষ দিকে ইনজুরিতে পড়ে মাঠে ছাড়েন কালিয়ান এমবাপে। কিন্তু ৫১ মিনিটে করিম বেনজেমা সতীর্থ ক্রিস্টোফার এনকোনকুর সাথে ওয়ান টু ওয়ান করে এরপর ডেনমার্কের একাধিক রক্ষণভাগের খেলোয়াড়কে পরাস্ত করে বল জালে জড়ান।

অবশ্য গোল করার পর ডেনমার্কের ওপর বেশ চাপ প্রয়োগ করে খেলে ফ্রান্স। কিন্তু ৬৮ মিনিটে গোল হজম করে বসে ফ্রান্স। এ সময় ডেনিশদের কর্নেলিয়াস ভলিতে দারুণ এক গোল করে সমতা ফেরান।

৮৬ মিনিটে ব্যবধান বাড়ানোর সুযোগ পেয়েছিলেন ক্রিস্টিয়ান এরিকসন। এ সময় তার নেওয়া শট ধরে ফেলেন হুগো লরিস। কিন্তু ৮৮ মিনিটে কর্নেলিয়াস তার জোড়া গোল পূর্ণ করে বিশ্ব চ্যাম্পিয়ন ফ্রান্সের বিপক্ষে জয় নিশ্চিত করেন।

সোমবার ন্যাশন্স লিগের দ্বিতীয় ম্যাচে ক্রোয়েশিয়ার মুখোমুখি হবে ফ্রান্স। আর ডেনমার্ক মুখোমুখি হবে অস্ট্রিয়ার।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com