1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০১:১০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
ইন্দোনেশিয়ায় স্বর্ণের খনি ধসে নিহত ৯, নিখোঁজ ১৭ প্রাণিসম্পদ খাতকে রপ্তানিমুখী শিল্পে রূপ দিতে চায় সরকার: প্রধানমন্ত্রী লিবিয়া থেকে আরও ১৭৩ জনকে প্রত্যাবাসন চুয়েটে আবারও ‘কমপ্লিট শাটডাউন’ ঘোষণা বাংলাদেশসহ ১৪ দেশের ওপর নতুন শুল্ক ঘোষণা করল যুক্তরাষ্ট্র শেখ হাসিনার স্বেচ্ছায় ফেরা আর প্রত্যর্পণের অনুরোধ আলাদা বিষয়: ভারত পদ্মায় জেলের জালে সাড়ে ১৮ কেজি ওজনের বিশাল কাতল, অর্ধলাখে বিক্রি আইনশৃঙ্খলা বাহিনীর কিছু কর্মকর্তা ফ্যাসিস্ট শক্তির সঙ্গে যুক্ত রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী আট বিভাগীয় শহরে ক্যানসার সেন্টারসহ ১০ প্রকল্প অনুমোদন ভোটার সংখ্যা ছাড়াল ১২ কোটি ৯২ লাখ, ইউপি নির্বাচনের সংলাপে ডাক পাবে ৫৫ দল

নিজেদের মাঠেও আফগানিস্তানের কাছে পাত্তা পেলো না জিম্বাবুয়ে

  • আপডেট টাইম :: রবিবার, ৫ জুন, ২০২২

স্পোর্টস ডেস্ক : আফগানিস্তানের ক্রিকেট ক্রমেই উন্নতির পথে পা রাখছে। নিজেদের কাছাকাছি শক্তির দলগুলোকে এখন নিয়মিতই হেসেখেলে হারাচ্ছে যুদ্ধবিধ্বস্ত দেশটি।

আজ (শনিবার) জিম্বাবুয়েকে তাদেরই মাঠে উড়িয়ে দিয়েছে আফগানরা। হারারেতে সিরিজের প্রথম ওয়ানডে ম্যাচে ৬০ রানের বড় ব্যবধানে জিতেছে হাসমতউল্লাহ শহিদির দল।

টস হেরে ব্যাট করতে নেমে ৫ উইকেটে ২৭৬ রানের লড়াকু সংগ্রহ দাঁড় করিয়েছিল আফগানিস্তান। ৩৮ রানে ২ উইকেট হারানোর পর হাসমতউল্লাহ আর রহমত শাহ তৃতীয় উইকেটে গড়েন ১৮১ রানের বিশাল জুটি।

দুজনই সেঞ্চুরির দ্বারপ্রান্তে ছিলেন। কিন্তু আক্ষেপ নিয়ে ফিরতে হয়েছে দুজনকেই। রহমত শাহ ৯৪ আর শহিদি আউট হন ৮৮ রানে। শেষদিকে ১৭ বলে ৩৯ রানের ঝড়ো এক ইনিংস খেলেন রশিদ খান।

জিম্বাবুয়ের পেসার ব্লেসিং মুজারবানি ৫২ রান খরচায় নেন ৪টি উইকেট।

জবাবে একটা সময় ২ উইকেটে ৯১ রান থাকলেও মোহাম্মদ নাবির ঘূর্ণিতে হঠাৎ ধস নামে জিম্বাবুয়ের ইনিংসে। যা একটু লড়াই করেছেন সিকান্দার রাজা। ৬৭ রানের ইনিংস খেলেন এই অলরাউন্ডার। অধিনায়ক ক্রেইগ আরভিনের ব্যাট থেকে আসে ৩০ রান। পুরো ৫০ ওভার খেললেও জিম্বাবুয়ে অলআউট হয় ২১৬ রানে।

নাবি ১০ ওভারে মাত্র ৩৪ রান খরচায় নেন ৪টি উইকেট। দুটি করে উইকেট শিকার ফজলহক ফারুকি আর রশিদ খানের।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com