1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ১২:৪৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::

সীতাকুণ্ডে ভয়াবহ বিস্ফোরণে নিহতের সংখ্যা বেড়ে ৩৭

  • আপডেট টাইম :: রবিবার, ৫ জুন, ২০২২

চট্রগ্রাম: সীতাকুণ্ডের কনটেইনার ডিপোয় ভয়াবহ বিস্ফোরণে শেষ খবর পাওয়া পর্যন্ত ৩৭ জন নিহত হয়েছেন। এর মধ্যে ফায়ার সার্ভিসের ৫ জন রয়েছেন। রোববার (৫ জুন) বিষয়টি নিশ্চিত করেছেন চমেক পুলিশ ফাঁড়ির পরিদর্শক নুরুল আলম আশেক।

বিস্ফোরণে আহত হয়েছেন দেড় শতাধিক মানুষ। শনিবার রাতে আগুন লাগার পর রাত পৌনে ১১টার দিকে বিস্ফোরণের ঘটনা ঘটে।

পুলিশ, ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্র জানায়, সোনাইছড়ির কদমরসুল এলাকায় অবস্থিত ওই কনটেইনার ডিপোতে রাত আনুমানিক ৯টার দিকে আমদানিকৃত একটি কনটেইনারে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। অল্পক্ষণের মধ্যেই তা বিভিন্ন কনটেইনারে ছড়িয়ে পড়ে।

খবর পেয়ে কুমিরা ও সীতাকুণ্ড ফায়ার সার্ভিসের কর্মকর্তারা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com