1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০১:১১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
ইন্দোনেশিয়ায় স্বর্ণের খনি ধসে নিহত ৯, নিখোঁজ ১৭ প্রাণিসম্পদ খাতকে রপ্তানিমুখী শিল্পে রূপ দিতে চায় সরকার: প্রধানমন্ত্রী লিবিয়া থেকে আরও ১৭৩ জনকে প্রত্যাবাসন চুয়েটে আবারও ‘কমপ্লিট শাটডাউন’ ঘোষণা বাংলাদেশসহ ১৪ দেশের ওপর নতুন শুল্ক ঘোষণা করল যুক্তরাষ্ট্র শেখ হাসিনার স্বেচ্ছায় ফেরা আর প্রত্যর্পণের অনুরোধ আলাদা বিষয়: ভারত পদ্মায় জেলের জালে সাড়ে ১৮ কেজি ওজনের বিশাল কাতল, অর্ধলাখে বিক্রি আইনশৃঙ্খলা বাহিনীর কিছু কর্মকর্তা ফ্যাসিস্ট শক্তির সঙ্গে যুক্ত রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী আট বিভাগীয় শহরে ক্যানসার সেন্টারসহ ১০ প্রকল্প অনুমোদন ভোটার সংখ্যা ছাড়াল ১২ কোটি ৯২ লাখ, ইউপি নির্বাচনের সংলাপে ডাক পাবে ৫৫ দল

চেকদের হারিয়ে শীর্ষে পর্তুগাল

  • আপডেট টাইম :: শুক্রবার, ১০ জুন, ২০২২

স্পোর্টস ডেস্ক : প্রথমার্ধে পাঁচ মিনিটের ব্যবধানে ডিফেন্ডার জোয়াও কানসেলো ও উইঙ্গার গনসালো গুয়েদেসের গোল। তাতে উয়েফা নেশনস লিগে পর্তুগাল ২-০ তে হারালো চেক রিপাবলিককে।

২০১৯ সালের চ্যাম্পিয়নরা ৩৩ মিনিটে এগিয়ে যায় কানসেলোর কঠিন গোলে। ডানপ্রান্ত দিয়ে বল পেয়ে আড়াআড়ি শটে চেক গোলকিপার জিনড্রিখ স্টানেককে পরাস্ত করেন তিনি। গুয়েদেস ব্যবধান দ্বিগুণ করেন ৩৮ মিনিটে। ভ্যালেন্সিয়া ফরোয়ার্ড কানসেলোর মতো একই জায়গা থেকে লক্ষ্যভেদ করেন।

লিগ এ গ্রুপ-২ এ তিন ম্যাচে সাত পয়েন্ট নিয়ে শীর্ষস্থান আরও মজবুত করলো পর্তুগাল। রোববার তারা সুইজারল্যান্ডে খেলবে। আগের দেখায় যে দলকে ৪-০ গোলে হারিয়েছিল পর্তুগিজরা।

কোচ ফার্নান্দো সান্তোস বলেছেন, ‘আমরা গ্রুপের প্রথম এবং এখানে থাকা সবসময় দারুণ। আমরা চমৎকার অবস্থানে, কিন্তু প্রতিপক্ষরা বাধা হয়ে দাঁড়াবে। তারাও জিততে চায়। আমাদের হাতে এখনও তিন ম্যাচ বাকি।’

গ্রুপের আরেক ম্যাচে সুইজারল্যান্ডকে ১-০ গোলে হারিয়েছে স্পেন। ১৩ মিনিটে একমাত্র গোল করেন পাবলো সারাবিয়া। ৩ ম্যাচে ৫ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে স্প্যানিশরা।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com