1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৬:১৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
শ্রীবরদীতে সিএনজি-মাইক্রোবাস সংঘর্ষে ৮ ডিবি পুলিশ আহত ঝিনাইগাতীতে বৈদ্যুতিক ট্রান্সফরমারের তার চুরি ঝিনাইগাতীতে কৃষকদের উন্নয়নে ‘পার্টনার কংগ্রেস’ অনুষ্ঠিত নালিতাবাড়ীতে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে অবহিতকরণ সভা প্রথমবারের মতো পূর্ণ ৯ পয়েন্ট নিয়ে নকআউটে মেক্সিকো ঢাকার হাইকমিশনার দীনেশ ত্রিবেদীকে মন্ত্রীর সমমর্যাদা দিলো ভারত তিস্তাসহ বিভিন্ন নদী ব্যবস্থাপনায় দুই দেশের ঐকমত্য বিগত সময়ের ১৩০০ উন্নয়ন প্রকল্প বর্তমান সরকারের জন্য বড় দায় : অর্থমন্ত্রী লক্ষ্মীপুরের একই পরিবারের তিনজনকে গলাকেটে হত্যা চট্টগ্রাম বন্দরের ‘কাস্টম অকশন শেডে’ আগুন, এক ঘণ্টায় নিয়ন্ত্রণে

করোনা আক্রান্ত ৩ রোগী ভালো আছেন

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ১২ মার্চ, ২০২০

ঢাকা: দেশে করোনাভাইরাসে আক্রান্ত তিন রোগী ভালো আছেন বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

বৃহস্পতিবার দুপুরে সচিবালয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে ‘করোনা ভাইরাস ও হাম-রুবেলা টীকা প্রদান’ সংক্রান্ত বিষয়াদি নিয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।

জাহিদ মালেক বলেন, দেশে করোনাভাইরাসে আক্রান্ত তিনজন রোগী  ভালো আছেন। কোয়ারেন্টাইনে যারা আছেন সবাই অসুস্থ নয়। কোয়ারেন্টাইনে রাখা দুজনকে পরীক্ষা করা হয়েছে। তারা করোনায় আক্রান্ত নয়।

তিনি বলেন, প্রবাসীদের প্রয়োজন ছাড়া দেশে আসার প্রয়োজন নেই। আসলে তাদের কোয়ারেন্টাইনে থাকতে হবে।

সংবাদ সম্মেলনে স্বাস্থ্য সচিব আসাদুল ইসলামসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

করোনাভাইরাসকে বৈশ্বিক মহামারি ঘোষণা করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। বুধবার (১১ মার্চ) বাংলাদেশ সময় রাত সাড়ে ১০টার দিকে এ ঘোষণা দেয় সংস্থাটি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com