1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৯:১০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব হলেন রুহুল কবির রিজভী নালিতাবাড়ীতে অবৈধ ১৩টি চায়না দুয়ারি রিং জাল জব্দ, পুড়িয়ে ধ্বংস মির্জা ফখরুল ইসলাম আলমগীর হলেন বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি বঙ্গভবন থেকে আনুষ্ঠানিক বিদায় নিলেন অস্থায়ী রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ চলছে মেজাজ গরমের পর আমার কোনো গ‍্যারান্টি নাই: পরীমণি রাষ্ট্রপতির শপথ নিলেই এমপি-মন্ত্রী পদ শূন্য হবে: চিফ হুইপ রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন প্রধানমন্ত্রী, ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি ও বিরোধীদলীয় নেতা নালিতাবাড়ীতে একুশে পাঠচক্রের ১৪৭তম আসর অনুষ্ঠিত চাচা-ভাতিজা হত্যা মামলায় ৭ আসামির মৃত্যুদণ্ড, অন্য ৭ জনের যাবজ্জীবন

শ্রীবরদীকে প্রধান শিক্ষককে লাঞ্ছিতের প্রতিবাদে শিক্ষক-শিক্ষার্থীদের মানববন্ধন

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ১২ মার্চ, ২০২০

শ্রীবরদী (শেরপুর) : শেরপুরের শ্রীবরদী উপজেলার গোপালখিলা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফিরোজ শাহকে একই বিদ্যালয়ের সদ্য অব্যাহতিপ্রাপ্ত অফিস সহকারী জাহাঙ্গীর আলম কর্তৃক লাঞ্ছিত ও প্রাণনাশের হুমকির প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১২ মার্চ) দুপুরে বিদ্যালয়ের সামনের রাস্তায় বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা এ মানববন্ধন পালন করে। এসম শিক্ষার্থীরা ক্লাস বর্জন করে জাহাঙ্গীর আলমের বিচার দাবী করে বিক্ষোভ মিছিল করে।
বিদ্যালয়ের সভাপতি এমএ জলিল তার বক্তব্যে বলেন, জাহাঙ্গীর আলম ওই বিদ্যালয়ের নিম্নমান সহকারী কাম কম্পিউটার অপারেটর পদে কর্মরত থাকাকালীন সময়ে মাদকাসক্ত হয়ে পড়ে। তার শারীরিক ও মানসিক জটিলতার কারণে জাহাঙ্গীর আলম নিজেই গত ১৯ জানুয়ারি স্বেচ্ছায় প্রধান শিক্ষক বরাবর অব্যাহতিপত্র প্রদান করেন। অব্যাহতিপত্র প্রাপ্তির পর গত ৯ ফেব্রুয়ারি ম্যানেজিং কমিটির সিদ্ধান্ত মতে জাহাঙ্গীর আলমের পদটি শূণ্য ঘোষণা করা হয়। এর ফলে গতকাল বুধবার (১১ মার্চ) জাহাঙ্গীর আলম ক্ষিপ্ত হয়ে প্রধান শিক্ষক ফিরোজ শাহ এর পথ রোধ করে জীবন নাশের হুমকি দেয় ও লাঞ্ছিত করে। মানববন্ধনে প্রধান শিক্ষক ফিরোজ শাহসহ অন্যান্য শিক্ষক-শিক্ষার্থীগণ উপস্থিত ছিলেন।
– মোহাম্মদ দুদু মল্লিক, জেষ্ঠ্য প্রতিবেদক

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com