1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০২:২২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
নিষিদ্ধ সংগঠন ছাড়া সভা-সমাবেশ করার অধিকার সবার আছে : আইনমন্ত্রী বাড়ি বাড়ি স্বাস্থ্য পরীক্ষা, ইউনিয়নে হবে ‘হেলথ হাব’: স্বাস্থ্যমন্ত্রী রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে দলীয় ক্লাবে পরিণত করেছে বিএনপি : নাহিদ ইসলাম নুসরাত হত্যা মামলায় ২ আসামির মৃত্যুদণ্ড বহাল, ৪ জনের যাবজ্জীবন শেরপুরে রাইস কুকারে রান্নার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গৃহবধূর মৃত্যু ‎পাবনায় ১১৩৬টি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে ৬১৬টিতেই নেই প্রধান শিক্ষক আসামির গায়ের শার্ট নিয়ে নানা প্রশ্ন খুনের দায় স্বীকার, কারাগারে সিদ্ধার্থ-মুগ্ধ নালিতাবাড়ীতে নিখোঁজ দুই শিশুর মরদেহ ভেসে উঠলো পুকুরে পাচারের উদ্দেশ্যে রাখা ৩২টি বিলুপ্তপ্রায় কচ্ছপ উদ্ধার

কুয়াকাটায় লক্ষ্মীরহাট আয়রণ ব্রীজ এখন মরণফাঁদ

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ১২ মার্চ, ২০২০

কলাপাড়া (পটুয়াখালী) : কুয়াকাটায় লতাচাপলী ইউনিয়নের লক্ষ্মীরহাট খালের উপর নির্মিত আয়রণ ব্রিজটি এখন মরণফাঁদে পরিণত হয়েছে। স্থানীয় সরকার অধিদপ্তর দেড় যুগ আগে এ ব্রিজটি নির্মাণ করলেও সংস্কারের অভাবে দু’ বছর ধরে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। ব্রিজটির উপর দিয়ে পাঁচ গ্রামের কয়েক হাজার মানুষ প্রতিনিয়ত চলাচল করে। ফলে চলাচল করতে গিয়ে স্কুল পড়–য়া ছাত্র-ছাত্রীসহ পথচারীরা প্রতিনিয়ত ভোগান্তির শিকার হচ্ছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, স্থানীয় সরকার অধিদপ্তর ২০০১ সালে লক্ষ্মীরহাট খালের উপর এ আয়রণ ব্রিজটি নির্মাণ করে। প্রতিদিন এই ব্রিজটির উপর দিয়ে খাপড়াভাঙ্গা ও লতাচাপলী দুই ইউনিয়নের হাজার হাজার মানুষ চলাচল করছে। এছাড়াও কুয়াকাটা খানাবাদ ডিগ্রী কলেজ, ঐতিহ্যবাহি মিশ্রীপাড়া ফাতেমা উচ্চ মাধ্যমিক বিদ্যালয় ও মিশ্রিপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহা¯্রাধিক ছাত্র-ছাত্রীদের ব্রীজ পার হয়ে স্কুল-কলেজে আসতে হয়। মেরামত না হওয়ায় বর্তমানে ব্রীজটি চরম বেহাল দশায় পরিণত হয়েছে। বর্তমানে ব্রিজটির আর সিসি পিলার ভেঙ্গে যাওয়ায় স্থানীয়রা এ ব্রিজটি সচল রাখতে কাঠ দিয়ে মেরামত করে চলাচল করছে, তাও রোদ বৃষ্টিতে ভিজে নষ্ট হয়ে গেছে। এই লক্কর-ঝক্কর ব্রিজের উপর দিয়ে পথচারীরা চলাচল করতে গিয়ে প্রায়ই দুর্ঘটনার কবলে পড়েন। সবচেয়ে বেশি দুর্ঘটনার শিকার হয় স্কুল-কলেজ পড়য়া ছাত্র-ছাত্রীরা। ব্রিজটি দ্রুত সংস্কার করা না হলে যে কোনো সময় ব্রিজ ভেঙ্গে পড়ে বড় ধরণের দুর্ঘটনার আশংকা রয়েছে।
লক্ষ্মীরহাট গ্রামের শফিকুল আলম ও আঃ রশিদ হাওলাদার জানান, নির্মাণের পর থেকে এ ব্রিজটির আজ পর্যন্ত কোন মেরামত করা হয়নি। লোকজনের চলাচলে দুর্ভোগ দেখে কাঠের তক্তা দিয়ে স্থানীয়রা মেরামত করেছে। তা আবার রাতের আঁধারে কাঠের তক্তা চোরে নিয়ে গেছে।
লতাচাটলী ইউনিয়ন চেয়ারম্যান মোঃ আনছার উদ্দিন মোল্লা জানান, ব্রিজটি দিয়ে চলাচল অনুপযোগি ঘোষণা করা হয়েছে তারপরও লোকজন ঝুঁিক নিয়ে চলছে। লতাচাপলী ইউনিয়নে এরকম আরও ব্রিজ রয়েছে যা দ্রুত নির্মাণ করা দরকার। অন্যথায় যেকোন সময় বড় ধরণের দুর্ঘটনা ঘটে যেতে পারে। তবে সংস্কারের জন্য স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরে যোগাযোগ চলছে।
এ ব্যাপারে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের প্রকৌশলী আঃ মান্নান বলেন, বিষয়টি জেনেছি এবং কার্যকরী ব্যবস্থা গ্রহণের চেষ্টা চলছে।
– রাসেল কবির মুরাদ

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com