1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০১:১১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
ইন্দোনেশিয়ায় স্বর্ণের খনি ধসে নিহত ৯, নিখোঁজ ১৭ প্রাণিসম্পদ খাতকে রপ্তানিমুখী শিল্পে রূপ দিতে চায় সরকার: প্রধানমন্ত্রী লিবিয়া থেকে আরও ১৭৩ জনকে প্রত্যাবাসন চুয়েটে আবারও ‘কমপ্লিট শাটডাউন’ ঘোষণা বাংলাদেশসহ ১৪ দেশের ওপর নতুন শুল্ক ঘোষণা করল যুক্তরাষ্ট্র শেখ হাসিনার স্বেচ্ছায় ফেরা আর প্রত্যর্পণের অনুরোধ আলাদা বিষয়: ভারত পদ্মায় জেলের জালে সাড়ে ১৮ কেজি ওজনের বিশাল কাতল, অর্ধলাখে বিক্রি আইনশৃঙ্খলা বাহিনীর কিছু কর্মকর্তা ফ্যাসিস্ট শক্তির সঙ্গে যুক্ত রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী আট বিভাগীয় শহরে ক্যানসার সেন্টারসহ ১০ প্রকল্প অনুমোদন ভোটার সংখ্যা ছাড়াল ১২ কোটি ৯২ লাখ, ইউপি নির্বাচনের সংলাপে ডাক পাবে ৫৫ দল

রোনালদোর বিরুদ্ধে ধর্ষণ মামলা খারিজ

  • আপডেট টাইম :: রবিবার, ১২ জুন, ২০২২

স্পোর্টস ডেস্ক : ২০০৯ সালে লাস ভেগাসে এক নারীকে ধর্ষণ করার অভিযোগে ক্রিস্টিয়ানো রোনালদোর বিরুদ্ধে মামলা চলছিল সেখানকার এক আদালতে। নেভাডার ওই নারী হেরে গেছেন এই লড়াইয়ে। পর্তুগিজ সুপারস্টারকে এই মামলা থেকে পুরোপুরি অব্যাহতি দেওয়া হয়েছে।

যুক্তরাষ্ট্রের ওই আদালতের বিচারক জেনিফার ডোরসি এই মামলা খারিজ করার পাশাপাশি ওই নারীর আইনজীবী লেসসি মার্ক স্টোভালকে শাস্তির নির্দেশ দিয়েছেন। ক্যাথরিন মায়োরগা নামের ওই নারী ভুয়া কাগজত্র দেখিয়ে রোনালদোকে দোষী প্রমাণ করতে চেয়েছিলেন বলে আদালত জানান।

৪২ পৃষ্ঠার ওই রায়ে বলা হয়েছে, পরবর্তীতে ওই নারী আর কোনো মামলা করতে পারবেন না রোনালদোর বিরুদ্ধে। স্টোভালের কারণে ম্যানইউ তারকা ক্ষতিগ্রস্থ হয়েছেন বলেও আদালত জানান।

রোনালদোর আইনজীবীরা রোনালদো ও মায়োরগার মধ্যে শারীরিক সম্পর্কের কথা অস্বীকার করেননি। তবে সবকিছুই হয়েছে পারস্পরিক সম্মতিতে। পরের বছর এটিকে ধর্ষণ বলে মামলার হুমকি দেন ওই নারী। সমঝোতা করতে তখন চার লাখ মার্কিন ডলার তাকে দিয়েছিলেন রোনালদো। কিন্তু ২০১৮ সালে আবারও ওই নারী আইনি লড়াইয়ে যান, যার ইতি ঘটলো সবশেষ রায়ে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com