1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ০২:৪১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::

এখন থেকে বাংলায়ও প্রচারিত হবে জাতিসংঘের বার্তা

  • আপডেট টাইম :: রবিবার, ১২ জুন, ২০২২

বাংলার কাগজ ডেস্ক : জাতিসংঘের কার্যক্রম সম্পর্কিত যাবতীয় তথ্য ইংরেজি, ফরাসি, রুশ ইত্যাদি ভাষার পাশাপাশি এখন থেকে বাংলায়ও পাওয়া যাবে।

সংস্থাটির সাধারণ সভায় পাশ হয়েছে বহুভাষা ব্যবহারের প্রস্তাব। শুক্রবার এই সভা অনুষ্ঠিত হয়।

এখন থেকে জাতিসংঘের কার্যক্রম সম্পর্কিত যাবতীয় তথ্য ইংরেজি, ফরাসি, রুশ ইত্যাদি ভাষার পাশাপাশি মিলবে বাংলায়ও। এ ছাড়া হিন্দি ও উর্দুকেও সংযোজন করা হয়েছে।

ইংরেজি, ফরাসি, রুশ, ম্যান্ডারিন, আরবি ও স্প্যানিশ— এই ছয়টি ভাষায় মূলত এ পর্যন্ত জাতিসংঘের সব লিখিত এবং মাল্টিমিডিয়ায় প্রকাশিত বার্তা প্রচারিত হতো। এবার থেকে সেখানে যুক্ত হলো বাংলা, উর্দু ও হিন্দিও।

সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, সংস্থাটির ওয়েবসাইটেও এখন থেকে বাংলা ভাষা ব্যবহৃত হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com