1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ০২:২৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::

রাজধানীতে শত কোটি টাকার কারেন্ট জাল জব্দ

  • আপডেট টাইম :: সোমবার, ১৩ জুন, ২০২২

ঢাকা: রাজধানীর মোগলটুলির আল-সাহানী মার্কেটে অভিযান চালিয়ে প্রায় ১০৫ কোটি টাকার কারেন্ট জাল জব্দ করেছে কোস্ট গার্ড।

সোমবার (১৩ জুন) দুপুরে কোস্ট গার্ড সদর দপ্তরের গণমাধ্যম কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার খন্দকার মুনিফ তকি এ তথ্য জানিয়েছেন।

তিনি জানান, রোববার ( ১২ জুন) দুপুর থেকে বিকেল পর্যন্ত আল-সাহানী মার্কেটে বিশেষ অভিযান চালায় কোস্ট গার্ড। এ সময় মার্কেটের দুটি গুদাম থেকে আনুমানিক ৩ কোটি ৫০ লাখ মিটার নতুন কারেন্ট জাল জব্দ করা হয়। এসব জালের আনুমানিক দাম প্রায় ১০৫ কোটি টাকা। জব্দ করা কারেন্ট জাল পুড়িয়ে ফেলা হয়েছে।

অভিযানে ঢাকা জেলা মৎস্য কর্মকর্তা মোস্তফা কামাল, কেরানীগঞ্জের সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো. সেলিম রেজা এবং এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট বাবলী শবনম উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com