1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
রবিবার, ২৮ জুন ২০২৬, ১২:১৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::

শেরপুরে মাস্কের দাম বেশি রাখায় ব্যবসায়ীকে জরিমানা

  • আপডেট টাইম :: শুক্রবার, ১৩ মার্চ, ২০২০

শেরপুর : করোনাভাইরাস আতঙ্ককে কাজে লাগিয়ে মাস্কের দাম বেশি রাখায় শেরপুর শহরের এক ব্যবসায়ী প্রতিষ্ঠানকে দশ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। বৃহস্পতিবার (১২ মার্চ) সন্ধ্যা সাতটার দিকে শহরের তোরা বাজারে এ অভিযান পরিচালনা করা হয়।
জানা গেছে, একটি গোয়েন্দা সংস্থার তথ্যের ভিত্তিতে সন্ধ্যা সাতটার দিকে তেরা বাজার জান্নাতী আতর হাউজে অভিযান পরিচালনা করে ভ্রাম্যমান আদালত। এসময় ওই ব্যবসা প্রতিষ্ঠানে মাস্কের দাম বেশি রাখার প্রমাণ পাওয়া গেলে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে দশ হাজার টাকা জরিমানা করা হয়। ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফিরোজ আল মামুন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com