1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ০২:২৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::

নেত্রীকে টুস করে ফেলার হুমকি, পদ্মা সেতুর উদ্বোধনে যাবে না বিএনপি

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ১৪ জুন, ২০২২

ঠাকুরগাঁও: যে পদ্মা সেতু থেকে বিএনপি নেত্রীকে টুস করে ফেলে দিয়ে হত্যার হুমকি দেওয়া হয়েছে, সেই সেতুর উদ্বোধন অনুষ্ঠানে; হত্যার হুমকি দাতাদের আমন্ত্রণে বিএনপি যাবে না বলে সাফ জানিয়ে দিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

মঙ্গলবার (১৪ জুন) বিকেলে ঠাকুরগাঁও জেলা বিএনপি কার্যালয়ে সাংবাদিকদের সাথে মতবিনিময়ের সময় তিনি এসব কথা জানান।

পৃথিবীর কোনও দেশে এত ব্যয়বহুল সেতু নেই। ৩০ হাজার কোটি টাকা কোথায় খরচ হল জানতে চায় বিএনপি উল্লেখ করে বিএনপি মহাসচিব বলেন, পদ্মা সেতুর প্রথম ভিজিবিলিটি রিপোর্ট করে বিএনপি ১৯৯৫/১৯৯৪ সালে। সেসময় ভিজিবিলিটি রিপোর্ট অনুসারে সাড়ে ৮ হাজার কোটি টাকা ব্যয় ধরা হয়। আর এখন সেতু নির্মাণে খরচ হয়েছে ৩০ হাজার কোটি টাকা। এই টাকার হিসাব চাই আমরা। এটাই হচ্ছে এখন ইস‌্যু।

তিনি আরও বলেন, কুমিল্লার নির্বাচনে ইসি ব্যর্থ হয়েছে। একজন সংসদ সদস্যকে কুমিল্লা থেকে বের করতে না পেরে ব্যর্থতার পরিচয় দিয়েছে নির্বাচন কমিশন। তাহলে বাংলাদেশের ভবিষ্যৎ নির্বাচন কী হবে? প্রথমেই নির্বাচন কমিশন দেখালো তার ক্ষমতা নেই। সেই কমিশন কীভাবে নির্বাচন পরিচালনা করবে। নিরপেক্ষ সরকার না হলে যে নির্বাচন কমিশনের কোনও ক্ষমতা থাকবে না, তা প্রমাণ হয়ে গেছে।

মির্জা ফখরুল বলেন, বাংলাদেশের উন্নয়ন হচ্ছে আওয়ামী লীগের জন্য। সাধারণ মানুষের তো কোনও উন্নয়ন হয়নি। উন্নয়ন হয়েছে নেতাদের। বিদেশে বাড়ি-গাড়ি হয়েছে। টাকা পাচার করেছে আওয়ামী লীগ। এই দেশে শতকরা ৪২ শতাংশ মানুষ দারিদ্র্য সীমার নিচে বসবাস করে। সেখানে এরা উন্নয়নের নামে শুধু চুরি করছে।

এসময় আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির সভাপতি তৈমুর রহমান, সাধারণ সম্পাদক মির্জা ফয়সাল আমিন, পৌর বিএনপির সাধারণ সম্পাদক তারিক আদনান, যুবদলের সভাপতি আবুনুর চৌধুরী, মহিলা দলের সভানেত্রী ফোরাতুন নাহার প্যারিস ও বিভিন্ন উপজেলা মহিলা দলের নেতৃবৃন্দ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com