1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১২:৪০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
সোহেল রানার ইচ্ছা মনে রেখে ৪০ বছর পর রুবেলের দামি উপহার অনুমোদনহীন স্লিপার কোচের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ: প্রধানমন্ত্রী লুট হওয়া অস্ত্র উদ্ধারে বিশেষ ইউনিট, তথ্যদাতাকে ২ লাখ টাকা পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী গুমের শিকার ও জুলাই শহীদ পরিবারের ৭৪ জনকে নিয়োগপত্র দিলেন প্রধানমন্ত্রী অবশেষে দুঃখ প্রকাশ করলেন হাসনাত আবদুল্লাহ ‘চাপে পড়ে’ বিদেশি বাহিনীকে উদ্ধার কাজের অনুমতি দিলো নেপাল ভেনেজুয়েলার ৬৫ বিলিয়ন ব্যারেল তেলের নিয়ন্ত্রণ নিতে চুক্তি করেছে যুক্তরাষ্ট্র: ট্রাম্প নেপালে ভয়াবহ অভিজ্ঞতা, দেশে ফিরলেন অপু বিশ্বাস ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৫০ কিলোমিটার যানজট

ঝিনাইগাতীতে পৃথক দুর্ঘটনায় দুই শিশুর মৃত্যু

  • আপডেট টাইম :: শুক্রবার, ১৩ মার্চ, ২০২০

ঝিনাইগাতী (শেরপুর) : শেরপুরের ঝিনাইগাতীতে বিদ্যুৎস্পৃষ্টে ও পানিতে ডুবে পৃথক দুর্ঘটনায় দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। শুক্রবার (১৩ মার্চ) দুপুরে উপজেলার মানিককুড়া ও ধানশাইল গ্রামে এ দুর্ঘটনা দুটি ঘটে। নিহত শিশুরা হলো- মানিককুড়া গ্রামের আশরাফুলের তিন বছর বয়সী শিশু সাজ্জাত ও ধানশাইল গ্রামের মীর আলীর দেড় বছর বয়সী কন্যাশিশু লিমা।
জানা গেছে, শুক্রবার দুপুরে মানিককুড়া গ্রামে বাড়ির কাছেই থাকা বোরো জমিতে সেচকাজে ব্যবহৃত বৈদ্যুতিক মোটরের তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পড়ে আশরাফুলের শিশু ছেলে সাজ্জাত। পরে তাকে উদ্ধার করে ঝিনাইগাতি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এদিকে, দুপুরে ধানশাইল গ্রামের মীর আলীর কন্যাশিশু লিমা সবার অজান্তে নিজ বাড়ির গর্তের পানিতে পরে যায়। পরে টের পেয়ে পরিবারের লোকজন উদ্ধার করে ঝিনাইগাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।
– মোহাম্মদ দুদু মল্লিক

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com