1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
রবিবার, ২৮ জুন ২০২৬, ১২:১৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::

শ্রীবরদীতে আগুনে পুড়ে ৭ দোকান ভষ্মিভূত

  • আপডেট টাইম :: শুক্রবার, ১৩ মার্চ, ২০২০

শ্রীবরদী (শেরপুর) : শেরপুরের শ্রীবরদীতে আগুনে পুড়ে ৭ দোকান ভষ্মিভূত হয়েছে। বৃহস্পতিবার (১২ মার্চ) দিবাগত রাত ২টার দিকে উপজেলার খোশালপুর কানিপাড়া বাজারে এ ঘটনা ঘটে। এতে প্রায় ৩০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানান দোকানিরা।
স্থানীয় সূত্রে জানা গেছে, খোশালপুর কানিপাড়া বাজারের ব্যবসায়ীরা প্রতিদিনের মত দোকান বন্ধ করে বাড়িতে চলে যান। রাত ২টার দিকে ওই বাজারের সাদা মিয়ার মুদির দোকান থেকে বৈদ্যুতিক শর্ট সার্কিটের মাধ্যমে আগুনের সূত্রপাত হয়। কিছুক্ষণের মধ্যেই আগুন আশপাশের দোকানে ছড়িয়ে পড়ে। পরে স্থানীয়রা বকশীগঞ্জ ও শ্রীবরদী ফায়ার সার্ভিসে সংবাদ দিলে প্রথমে বকশীগঞ্জ ও পরে শ্রীবরদী ফায়ার সার্ভিসের ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রনে আনে। তবে ততক্ষণে মোস্তফা মিয়ার ডেকোরেটর, কামরুল হাসান উকিলের কীটনাশক, সিরাজুল ইসলামের কাপড়ের দোকান, মোস্তাইনের কাঁচামালের দোকান, আক্কাছ আলীর ফার্মেসী এবং সুরুজ মিয়ার মুদির দোকান ভস্মিভূত হয়ে যায়।
– ফরিদ আহম্মেদ রুবেল

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com