1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৮:০৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব হলেন রুহুল কবির রিজভী নালিতাবাড়ীতে অবৈধ ১৩টি চায়না দুয়ারি রিং জাল জব্দ, পুড়িয়ে ধ্বংস মির্জা ফখরুল ইসলাম আলমগীর হলেন বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি বঙ্গভবন থেকে আনুষ্ঠানিক বিদায় নিলেন অস্থায়ী রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ চলছে মেজাজ গরমের পর আমার কোনো গ‍্যারান্টি নাই: পরীমণি রাষ্ট্রপতির শপথ নিলেই এমপি-মন্ত্রী পদ শূন্য হবে: চিফ হুইপ রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন প্রধানমন্ত্রী, ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি ও বিরোধীদলীয় নেতা নালিতাবাড়ীতে একুশে পাঠচক্রের ১৪৭তম আসর অনুষ্ঠিত চাচা-ভাতিজা হত্যা মামলায় ৭ আসামির মৃত্যুদণ্ড, অন্য ৭ জনের যাবজ্জীবন

শ্রীবরদীতে করোনা ভাইরাস প্রতিরোধে পুলিশের লিফলেট বিতরণ

  • আপডেট টাইম :: শুক্রবার, ১৩ মার্চ, ২০২০

শ্রীবরদী (শেরপুর) : শ্রীবরদীতে জেলা পুলিশের পক্ষ থেকে নোভেল করোনা ভাইরাস প্রতিরোধে করণীয় শীর্ষক লিফলেট বিতরণ করা হয়েছে।
শুক্রবার জুম’আর নামাজের পর ঝগড়ারচর বাজার জামে মসজিদে মুসুল্লি ও সাধারণ জনতার মাঝে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে শ্রীবরদী থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ রুহুল আমিন তালুকদার আইইডিসিআর-এর হটলাইন নম্বর সম্বলিত এ লিফলেট বিরতণ করেন। একই সময়ে উপজেলার বিভিন্ন মসজিদে পুলিশের বিভিন্ন সদস্য ও স্থানীয় জনপ্রতিনিধি উপস্থিত থেকে ওই লিফলেট বিতরণ করেন।
ঝগড়ারচর বাজার জামে মসজিদে মুসুল্লি ও সাধারণ জনতার মাঝে লিফলেট বিতরণকালে ওসি মোহাম্মদ রুহুল আমিন তালুকদার বলেন, বিশ্বের বিভিন্ন দেশের মতো বাংলাদেশেও নোভেল করোনা ভাইরাসে সংক্রমিত রোগী সনাক্ত হয়েছে। এতে আতংকিত হওয়ার কিছু নেই। এ ভাইরাস থেকে সংক্রমিত হওয়ার আগেই আমাদেরকে সচেতন হতে হবে। কারণ করোনা ভাইরাসের সংক্রমণ থেকে বাঁচতে সচেতনতার বিকল্প নেই।
তিনি আরো বলেন, জেলা পুলিশের নির্দেশনায় শ্রীবরদী থানা পুলিশ, কমিউনিটি পুলিশিং সদস্য ও স্থানীয় জনপ্রতিনিধির সহায়তায় উপজেলার ৮৪টি মসজিদে করোনা ভাইরাস প্রতিরোধ শীর্ষক করণীয় লিফলেট বিতরণ করা হয়েছে।
– ফরিদ আহম্মেদ রুবেল

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com