1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ০৪:১০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::

‘সিলেট-সুনামগঞ্জে কাটা হচ্ছে সড়ক, বন্যার পানি নেমে যাচ্ছে’

  • আপডেট টাইম :: রবিবার, ১৯ জুন, ২০২২

ঢাকা: স্থানীয় সরকারমন্ত্রী মো. তাজুল ইসলাম বলেছেন, সিলেট ও সুনামগঞ্জে বন্যার পানি যাতে সরে যেতে পারে এ জন্য কয়েকটি সড়ক কেটে ফেলা হয়েছে। এতে সহজে পানি নেমে যাচ্ছে।

রোববার (১৯ জুন) সচিবালয়ে আন্তঃমন্ত্রণালয় সভার শুরুতে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, কিছু সড়ক কাটার প্রয়োজন হয়েছে বলে মেয়র জানিয়েছেন। এতে পানি সহজে নেমে যাচ্ছে। প্রয়োজন হলে আরও সড়ক কেটে ফেলা হবে।

রাজধানীতেও বন্যা সতর্কতা আছে জানিয়ে বলেন, বন্যা হবে সেই সতর্কতা আছে। কিন্তু কী অবস্থায় যাবে বা বন্যা কতোটুকু হবে সেই পূর্বাভাস কোনো প্রতিষ্ঠান এখনো দেয়নি।

তিনি বলেন, সিটি করপোরেশনের কাছে খালের দায়িত্ব হস্তান্তর এবং অবৈধ দখলমুক্ত করার সুফল মিলছে। ঢাকার জলাবদ্ধতা কমেছে। ঢাকার দুই সিটি করপোরেশনের কাছে ইতিমধ্যে ২৬টি খাল হস্তান্তর করা হয়েছে। দক্ষিণ সিটি খালের সাড়ে ৬ একর জমি এবং উত্তর সিটি ২৫ একর জায়গা দখলমুক্ত করেছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com