1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০১:০২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
ইন্দোনেশিয়ায় স্বর্ণের খনি ধসে নিহত ৯, নিখোঁজ ১৭ প্রাণিসম্পদ খাতকে রপ্তানিমুখী শিল্পে রূপ দিতে চায় সরকার: প্রধানমন্ত্রী লিবিয়া থেকে আরও ১৭৩ জনকে প্রত্যাবাসন চুয়েটে আবারও ‘কমপ্লিট শাটডাউন’ ঘোষণা বাংলাদেশসহ ১৪ দেশের ওপর নতুন শুল্ক ঘোষণা করল যুক্তরাষ্ট্র শেখ হাসিনার স্বেচ্ছায় ফেরা আর প্রত্যর্পণের অনুরোধ আলাদা বিষয়: ভারত পদ্মায় জেলের জালে সাড়ে ১৮ কেজি ওজনের বিশাল কাতল, অর্ধলাখে বিক্রি আইনশৃঙ্খলা বাহিনীর কিছু কর্মকর্তা ফ্যাসিস্ট শক্তির সঙ্গে যুক্ত রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী আট বিভাগীয় শহরে ক্যানসার সেন্টারসহ ১০ প্রকল্প অনুমোদন ভোটার সংখ্যা ছাড়াল ১২ কোটি ৯২ লাখ, ইউপি নির্বাচনের সংলাপে ডাক পাবে ৫৫ দল

মেসি আমাকে মেরে ফেলতে চেয়েছিল: পারেদেস

  • আপডেট টাইম :: রবিবার, ১৯ জুন, ২০২২

স্পোর্টস ডেস্ক : মাঠে খুব একটা রাগতে দেখা যায় না লিওনেল মেসিকে। কিন্তু তার রাগের সঙ্গে নতুন করে পরিচয় করিয়ে দিলেন তার আর্জেন্টাইন সতীর্থ লিয়েন্দ্রো পারেদেস। গত বছর পিএসজির বিপক্ষে চ্যাম্পিয়নস লিগের ম্যাচ শেষে তাকে নাকি মেরে ফেলতে চেয়েছিলেন তখনকার বার্সেলোনা তারকা মেসি!

গত বছর চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলোর প্রথম লেগে ৪-১ গোলে পিএসজির কাছে বিধ্বস্ত হয় বার্সা। ওই ম্যাচে পেনাল্টি থেকে দলের একমাত্র গোল করেন মেসি। ম্যাচ শেষে পিএসজির মিডফিল্ডার পারেদেসের এক মন্তব্যে ক্ষেপে যান সাতবারের ব্যালন ডি’অর জয়ী।

কাহা নেগরা’কে দেওয়া সাক্ষাৎকারে পারেদেস তার বর্তমান ক্লাব ও জাতীয় দলের সতীর্থের ক্ষোভের ওই ঘটনাটি প্রকাশ করেন, ‘সে রেগে গেলো, কারণ আমি আমার সতীর্থদের সঙ্গে আলাপে একটি মন্তব্য করেছিলাম। সে শুনতে পায় সেটা এবং রেগে যায়। সে সত্যিই রাগ করেছিল। এটা খুব খারাপ ছিল। সে আমাকে মেরে ফেলতে চেয়েছিল এবং আমি বাড়ি চলে যেতে চেয়েছিলাম।’

ওই উত্তপ্ত মুহূর্ত পরে যে শীতল হয়েছে তাও জানান পারেদেস। জাতীয় দলের পর তারা এখন ক্লাবেও সতীর্থ। এই মিডফিল্ডার বললেন, ‘তারপর আমি তাকে জাতীয় দলে দেখলাম এবং সে এমনভাবে কথা বললো যেন কিছুই ঘটেনি। সে আমাকে দেখিয়েছে কী ধরনের ব্যক্তি সে। সম্পর্কটা আগের মতোই হয়ে গেলো। এখন, যখনই ওই ব্যাপারটি নিয়ে আমাদের কথা হয়, আমরা হাসি। কিন্তু ওই সময় সে সত্যিই রেগে গিয়েছিল, আমাকে মেরে ফেলতে চেয়েছিল।’

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com