1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০১:৪২ অপরাহ্ন

নাকুগাঁও স্থল-শুল্ক বন্দর দিয়ে যাত্রী পারাপারে নিষেধাজ্ঞা

  • আপডেট টাইম :: শুক্রবার, ১৩ মার্চ, ২০২০

নালিতাবাড়ী (শেরপুর) : করোনা ভাইরাস সতর্কতায় শেরপুরের নাকুগাঁও স্থল-শুল্ক বন্দর দিয়ে ভারতগামী যাত্রী পারাপারে নিষেধাজ্ঞা আরোপ করেছে ইমিগ্রেশন কর্তৃপক্ষ।
নাকুগাঁও স্থল-শুল্ক বন্দর ইমিগ্রেশন পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) মো. মাসুদ আহমেদ জানান, ১৩ মার্চ শুক্রবার থেকে দেশের অন্যান্য বন্দরের মতো এ বন্দর দিয়েও পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত যাত্রী পারাপার বন্ধ ঘোষনা করা হয়েছে।
এদিকে, ইটালি ফেরত দুইজন ও চীন ফেরত এক প্রবাসীকে নিজ বাড়িতে হোম কোয়ারেন্টাইনে রেখেছে জেলা স্বাস্থ্য বিভাগ। করোনা সম্পর্কে সচেতনতা বাড়াতে জেলা প্রশাসন ও জেলা পুলিশের পক্ষ থেকে লিফলেট বিরতণ এবং মাইকিং করা হচ্ছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com