1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০১:০২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
ইন্দোনেশিয়ায় স্বর্ণের খনি ধসে নিহত ৯, নিখোঁজ ১৭ প্রাণিসম্পদ খাতকে রপ্তানিমুখী শিল্পে রূপ দিতে চায় সরকার: প্রধানমন্ত্রী লিবিয়া থেকে আরও ১৭৩ জনকে প্রত্যাবাসন চুয়েটে আবারও ‘কমপ্লিট শাটডাউন’ ঘোষণা বাংলাদেশসহ ১৪ দেশের ওপর নতুন শুল্ক ঘোষণা করল যুক্তরাষ্ট্র শেখ হাসিনার স্বেচ্ছায় ফেরা আর প্রত্যর্পণের অনুরোধ আলাদা বিষয়: ভারত পদ্মায় জেলের জালে সাড়ে ১৮ কেজি ওজনের বিশাল কাতল, অর্ধলাখে বিক্রি আইনশৃঙ্খলা বাহিনীর কিছু কর্মকর্তা ফ্যাসিস্ট শক্তির সঙ্গে যুক্ত রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী আট বিভাগীয় শহরে ক্যানসার সেন্টারসহ ১০ প্রকল্প অনুমোদন ভোটার সংখ্যা ছাড়াল ১২ কোটি ৯২ লাখ, ইউপি নির্বাচনের সংলাপে ডাক পাবে ৫৫ দল

সাবিনাদের সঙ্গে ম্যাচ খেলতে ঢাকায় মালয়েশিয়ার মেয়েরা

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ২১ জুন, ২০২২

স্পোর্টস ডেস্ক : দুটি ফিফা ফ্রেন্ডলি ম্যাচ খেলতে ঢাকায় এসেছে মালয়েশিয়া জাতীয় নারী ফুটবল দল। সোমবার রাত ১২টায় মালয়েশিয়ার দলটি ঢাকায় অবতরণ করেছে। মঙ্গলবার বিকেল থেকেই অনুশীলনে নেমে পড়বে তারা।

বিকেল সাড়ে ৫টা থেকে সন্ধ্যা সাড়ে ৭টা পর্যন্ত মালয়েশিয়ার মেয়েরা কমলাপুর বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোহাম্মদ মোস্তফা কামাল স্টেডিয়ামে অনুশীলন করবে।

এর আগে বিকেল সাড়ে ৩টা থেকে ৫টা পর্যন্ত একই মাঠে অনুশীলন করবে সাবিনা-মারিয়া মান্ডারা। আগামী ২৩ ও ২৬ জুন ম্যাচ দুটি অনুষ্ঠিত হবে। আগামী সাফ চ্যাম্পিয়নশিপের প্রস্তুতি হিসেবে এই প্রীতি ম্যাচ দুটি খেলছে বাংলাদেশ।

জাতীয় নারী ফুটবল দলের অধিনায়ক সাবিনা খাতুন বলেছেন, ‘সামনে আমাদের সাফ চ্যাম্পিয়নশিপ। এই ম্যাচ দুটি সাফ চ্যাম্পিয়নশিপের প্রস্তুতি হিসেবে ভালো কাজ দেবে। মালয়েশিয়া শক্তিশালী দল। আমরা চেষ্টা করবো ঘরের মাঠে ভালো ফুটবল উপহার দিতে।’

এই ম্যাচ দুটি হওয়ার কথা ছিল সিলেট জেলা স্টেডিয়ামে। সেখানে ভয়াবহ বন্যার কারণে ম্যাচ দুটি ঢাকায় নিয়ে আসা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com