1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৭:২১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেড় বছর পর রাসেল মিয়া হত্যা রহস্য উদঘাটন, আদালতে আসামির স্বীকারোক্তি শেরপুরে পশুখাদ্য প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা শেরপুরে প্রায় সাড়ে ৪ লাখ টাকার নিষিদ্ধ জাল জব্দ নালিতাবাড়ীতে এমপির ১৫০০ গাছের চারা বিতরণ ঝিনাইগাতীতে বালু-পাথর উত্তোলন বন্ধ, বেকার হাজারো শ্রমিক মিয়ানমারে স্থলমাইন বিস্ফোরণে বাংলাদেশির মৃত্যু সবাইকে নিয়েই স্থানীয় সরকার নির্বাচনে ঝাঁপ দিতে হবে: সিইসি বিদ্যালয়ের মিড-ডে মিলে খাবারের মান নিয়ে কোনো আপস নয়: প্রধানমন্ত্রী নিষিদ্ধ সংগঠন ছাড়া সভা-সমাবেশ করার অধিকার সবার আছে : আইনমন্ত্রী বাড়ি বাড়ি স্বাস্থ্য পরীক্ষা, ইউনিয়নে হবে ‘হেলথ হাব’: স্বাস্থ্যমন্ত্রী

বন্যা পরিস্থিতি পর্যবেক্ষণে সিলেট যাচ্ছেন মির্জা ফখরুল

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ২৩ জুন, ২০২২

ঢাকা: সি‌লে‌টের সা‌র্বিক বন্যা পরিস্থিতি পর্যবেক্ষণ ও বন্যার্তদের মা‌ঝে ত্রাণ বিতরণ করতে সিলেট যাচ্ছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং স্থায়ী কমিটির সদস্য ও ত্রাণ কমিটির আহ্বায়ক ইকবাল হাসান মাহমুদ টুকু।

বৃহস্পতিবার (২৩ জুন) সকেলে বিএন‌পির এই দুই কেন্দ্রীয় নেতা ঢাকা থেকে সড়ক পথে রওনা দি‌য়ে‌ছেন বলে জানান বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।

শায়রুল ক‌বির জানান, বিএনপি মহাসচিব এবং ইকবাল হাসান মাহমুদ টুকু সিলেট মহানগরের ১০ নম্বর ওয়ার্ডের বন্যা কবলিত এলাকা পরিদর্শন করবেন। এরপর তারা জেলার জৈন্তাপুর উপজেলার দরবস্ত ইউনিয়নের গর্দনা এলাকার খাজার মোকাম উচ্চ বিদ্যালয়ের আশ্রয়কেন্দ্রে বন্যার্তদের মধ্যে ত্রাণ বিতরণ করবেন।

ত্রাণ বিতরণ ও বন্যা প‌রি‌স্থি‌তি পর্য‌বেক্ষ‌ণে বিএন‌পির কেন্দ্রীয় এই দুই নেতার সি‌লেট সফর উপল‌ক্ষে সার্বক্ষ‌ণিক তা‌দের স‌ঙ্গে থাক‌বেন বিএন‌পি সি‌লেট জেলার সাধারণ সম্পাদক অ্যাড‌ভো‌কেট এমরান আহমদ চৌধুরী ও সি‌লেট বিএন‌পির নেতা- কর্মীরা।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com