1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৯:১০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব হলেন রুহুল কবির রিজভী নালিতাবাড়ীতে অবৈধ ১৩টি চায়না দুয়ারি রিং জাল জব্দ, পুড়িয়ে ধ্বংস মির্জা ফখরুল ইসলাম আলমগীর হলেন বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি বঙ্গভবন থেকে আনুষ্ঠানিক বিদায় নিলেন অস্থায়ী রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ চলছে মেজাজ গরমের পর আমার কোনো গ‍্যারান্টি নাই: পরীমণি রাষ্ট্রপতির শপথ নিলেই এমপি-মন্ত্রী পদ শূন্য হবে: চিফ হুইপ রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন প্রধানমন্ত্রী, ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি ও বিরোধীদলীয় নেতা নালিতাবাড়ীতে একুশে পাঠচক্রের ১৪৭তম আসর অনুষ্ঠিত চাচা-ভাতিজা হত্যা মামলায় ৭ আসামির মৃত্যুদণ্ড, অন্য ৭ জনের যাবজ্জীবন

আন্তর্জাতিক নদী রক্ষা দিবস উপলক্ষে কলাপাড়ায় মানব বন্ধন

  • আপডেট টাইম :: শনিবার, ১৪ মার্চ, ২০২০

কলাপাড়া (পটুয়াখালী) : কলাপাড়ায় আন্তর্জাতিক নদী রক্ষা দিবস উপলক্ষে নদীর অধিকার রক্ষা ও নদী দখলমুক্ত করার দাবিতে মানববন্ধন করেছে আন্ধারমানিক নদী সুরক্ষা কমিটি।
শনিবার বেলা সাড়ে এগারটায় পানি যাদু ঘরের সহযোগিতায় আন্তর্জাতিক নদী রক্ষা দিবস উপলক্ষ্যে কলাপাড়া প্রেসক্লাবের সম্মুখে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এসময় বক্তব্য রাখেন- কলাপাড়া প্রেসক্লাবের সাবেক সভাপতি মেজবাহ মাননু, আন্ধারমানিক নদী সুরক্ষা কমিটির সদস্য সচিব জয়নাল আবেদীন, সদস্য লাইলী বেগম, সবিতা রানী, লিপী মিত্র ও বাচ্চু ডাক্তার প্রমুখ। মানববন্ধনে প্রায় অর্ধশতাধিক মানুষ অংশগ্রহণ করেন।
বক্তারা আন্ধার মানিক নদী খনন, নদী তীরের অবৈধ দখল বন্ধ করা, বেড়ি বাঁধের স্লুইজ মেরামত, কৃষি জমির অভ্যন্তরে সকল শাখা খাল খনন করে কৃষি উৎপাদনে সহযোগিতা করা, খাস পুকুরগুলো খনন করে মিষ্টি পানির সংরক্ষণ নিশ্চিত করা, নদী ও জলাশয় রক্ষাসহ বিভিন্ন দাবি তুলে ধরেন।
– রাসেল কবির মুরাদ

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com