1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০১:০৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
ইন্দোনেশিয়ায় স্বর্ণের খনি ধসে নিহত ৯, নিখোঁজ ১৭ প্রাণিসম্পদ খাতকে রপ্তানিমুখী শিল্পে রূপ দিতে চায় সরকার: প্রধানমন্ত্রী লিবিয়া থেকে আরও ১৭৩ জনকে প্রত্যাবাসন চুয়েটে আবারও ‘কমপ্লিট শাটডাউন’ ঘোষণা বাংলাদেশসহ ১৪ দেশের ওপর নতুন শুল্ক ঘোষণা করল যুক্তরাষ্ট্র শেখ হাসিনার স্বেচ্ছায় ফেরা আর প্রত্যর্পণের অনুরোধ আলাদা বিষয়: ভারত পদ্মায় জেলের জালে সাড়ে ১৮ কেজি ওজনের বিশাল কাতল, অর্ধলাখে বিক্রি আইনশৃঙ্খলা বাহিনীর কিছু কর্মকর্তা ফ্যাসিস্ট শক্তির সঙ্গে যুক্ত রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী আট বিভাগীয় শহরে ক্যানসার সেন্টারসহ ১০ প্রকল্প অনুমোদন ভোটার সংখ্যা ছাড়াল ১২ কোটি ৯২ লাখ, ইউপি নির্বাচনের সংলাপে ডাক পাবে ৫৫ দল

মালয়েশিয়ার বিপক্ষে সিরিজ জিতল বাংলাদেশের মেয়েরা

  • আপডেট টাইম :: সোমবার, ২৭ জুন, ২০২২

স্পোর্টস ডেস্ক : মালয়েশিয়াকে হারিয়ে দুই ম্যাচের ফিফা টায়ার-১ প্রীতি সিরিজ জিতেছে বাংলাদেশ মহিলা ফুটবল দল। প্রথম ম্যাচে ৬ গোলের উড়িয়ে দেওয়ার পর দ্বিতীয় ম্যাচে ড্র করায় ১-০ ব্যবধানে সিরিজ জেতে সাবিনা-স্বপ্নারা।

রোববার (২৬ জুন) কমলাপুরের বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহি মোস্তফা কামাল স্টেডিয়ামে অনুষ্ঠিত শেষ ম্যাচটি গোলশূন্য ড্র হয়। তাতেই সিরিজ নিজেদের করে নিয়েছে বাংলাদেশ।

আগের ম্যাচে ৩২ মিনিটে হয়েছিল চার গোল। এর দুটোই কর্নার থেকে। তাই মালয়েশিয়ানদের পরিকল্পনাজুড়ে ছিল সেট পিসে বাংলাদেশকে আটকানো। আজ প্রথমার্ধে সফল হয়েছে অতিথিরা।

১১টি কর্নার পেয়েও কাঙ্ক্ষিত গোল পায়নি গোলাম রব্বানী ছোটনের দল। ছয় গোলে হারা মালয়েশিয়া একাদশে চারটি পরিবর্তন নিয়ে মাঠে নামে। অপরিবর্তিত একাদশ নিয়ে মাঠে নামা বাংলাদেশ যথারীতি আক্রমণাত্মক ফুটবল খেলে।

মনিকা, মরিয়া, সানজিদা, কৃঞ্চা রানী সরকারদের বোঝাপড়াটা ঠিক প্রথম ম্যাচের মতো ছিল না। বিশেষ করে মধ্যমাঠে মারিয়া মান্দার সেই গতির দেখা এদিন মেলেনি। আর ফিনিশিং টাচেও নড়বড়ে ছিলেন মাসুরা, স্বপ্নারা।

মালয়েশিয়ান কোচ প্রথম ম্যাচের পর রক্ষণ নিয়ে কাজ করার কথা বলেছিলেন। এর প্রতিফলন মাঠে দেখা গেছে। মালয়েশিয়া আজ রক্ষণাত্মক কৌশল অবলম্বন করেছে। জমাট বাঁধন অনেক সময় ভাঙতে সক্ষম হয়নি বাংলাদেশ।

ম্যাচের শেষ দিকে বাংলাদেশের ফুটবলারের ট্যাকেলে মালয়েশিয়ান ফুটবলার ব্যথা পান। এতে দুই দলের খেলোয়াড়দের মধ্যে খানিকটা তর্কাতর্কি হয়। ফলে ইনজুরি সময় নির্ধারিত হয় ছয় মিনিট।

দ্বিতীয়ার্ধেও বেশ কিছু জোড়াল আক্রমণে গেছেন সাবিনারা। কিন্তু গোলের মুখ দেখা হয়নি তাদের। ফলে গোলশূন্য ড্র নিয়েই মাঠ ছাড়তে হয় স্বাগতিক দলকে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com