1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০১:০১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
ইন্দোনেশিয়ায় স্বর্ণের খনি ধসে নিহত ৯, নিখোঁজ ১৭ প্রাণিসম্পদ খাতকে রপ্তানিমুখী শিল্পে রূপ দিতে চায় সরকার: প্রধানমন্ত্রী লিবিয়া থেকে আরও ১৭৩ জনকে প্রত্যাবাসন চুয়েটে আবারও ‘কমপ্লিট শাটডাউন’ ঘোষণা বাংলাদেশসহ ১৪ দেশের ওপর নতুন শুল্ক ঘোষণা করল যুক্তরাষ্ট্র শেখ হাসিনার স্বেচ্ছায় ফেরা আর প্রত্যর্পণের অনুরোধ আলাদা বিষয়: ভারত পদ্মায় জেলের জালে সাড়ে ১৮ কেজি ওজনের বিশাল কাতল, অর্ধলাখে বিক্রি আইনশৃঙ্খলা বাহিনীর কিছু কর্মকর্তা ফ্যাসিস্ট শক্তির সঙ্গে যুক্ত রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী আট বিভাগীয় শহরে ক্যানসার সেন্টারসহ ১০ প্রকল্প অনুমোদন ভোটার সংখ্যা ছাড়াল ১২ কোটি ৯২ লাখ, ইউপি নির্বাচনের সংলাপে ডাক পাবে ৫৫ দল

অভিষেকেই কিংবদন্তি সেরেনার বিদায়ঘণ্টা বাজালেন হারমনি

  • আপডেট টাইম :: বুধবার, ২৯ জুন, ২০২২

স্পোর্টস ডেস্ক : উইম্বলডনের প্রথম রাউন্ডেই অঘটন ঘটালেন ফ্রান্সের অবাছাই টেনিস খেলোয়াড় হারমনি টান। নারী এককের প্রথম রাউন্ডেই কিংবদন্তি সেরেনা উইলিয়ামসকে হারিয়ে দিয়েছেন হারমনি। প্রায় এক বছর পর কোর্টে ফিরে প্রথম রাউন্ডেই বিদায়ঘণ্টা বাজলো সেরেনার।

অথচ ১৯৯৫ সালে সেরেনার পেশাদার ক্যারিয়ার শুরুর দুই বছর পর জন্ম হয়েছে হারমনির। টেনিস খেলোয়াড় হিসেবে বড় হওয়ার পথে সেরেনাকে আইডল মেনেই ক্যারিয়ার গড়েছেন ২৪ বছর বয়সী এ তরুণী। সেই তিনিই অভিষেকে হারিয়ে দিলেন সেরেনাকে।

মঙ্গলবার রাতে উইম্বলডনের সেন্টার কোর্টে সেরেনাকে ৭-৫, ১-৬ ও ৭(১০)-৬(৭) সেটে হারিয়ে দ্বিতীয় রাউন্ডের টিকিট পেয়েছেন হারমনি। প্রায় তিন ঘণ্টা ১০ মিনিট ধরে চলা এ লড়াইয়ে একের পর এক ভুল করেছেন সেরেনা। পুরো ম্যাচে অন্তত ২১টি আনফোর্সড এরর হয়েছে তার।

আগামী সেপ্টেম্বরে ৪১ ছুঁয়ে ফেলবে বয়সের কাঁটা। এবার উইম্বলডনেও বিদায়ঘণ্টা বাজলো প্রথম রাউন্ড থেকে। তাহলে কি ক্যারিয়ারের শেষে বাঁশি শুনতে পাচ্ছেন সেরেনা? মঙ্গলবার হারের পর স্বাভাবিকভাবেই এমন প্রশ্ন রাখা হয় এ কিংবদন্তির কাছে।

উত্তরে সেরেনা বলেছেন, ‘এই প্রশ্নের উত্তর আসলে আমি জানি না। আমি আসলেই জানি না। কে জানে তাও জানি না। আমি বলতে পারছি না কোথায় খেলবো, কখন খেলবো। আপাতত আমি এখনের সময় নিয়েই ভাবছি। নিজে কেমন অনুভব করছি সেটিই বড় বিষয়।’

অন্যদিকে সেরেনাকে হারিয়ে স্বাভাবিকভাবেই উচ্ছ্বসিত হারমনি, ‘স্বপ্নের মতো লাগছে। ছোটবেলায় তাকে টিভিতে দেখেছি। আমার কোচ ২০ বছর আগে তার সঙ্গে খেলেছে। সে (সেরেনা) কিংবদন্তি। ২৩ গ্র্যান্ড স্ল্যামজয়ী কারও মুখোমুখি হলে ভয় লাগবেই। কোর্টে নামার পর আমিও ভীত ছিলাম। কিন্তু জিততে পেরে ভালো লাগছে।’

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com