1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২:০০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
ইন্দোনেশিয়ায় স্বর্ণের খনি ধসে নিহত ৯, নিখোঁজ ১৭ প্রাণিসম্পদ খাতকে রপ্তানিমুখী শিল্পে রূপ দিতে চায় সরকার: প্রধানমন্ত্রী লিবিয়া থেকে আরও ১৭৩ জনকে প্রত্যাবাসন চুয়েটে আবারও ‘কমপ্লিট শাটডাউন’ ঘোষণা বাংলাদেশসহ ১৪ দেশের ওপর নতুন শুল্ক ঘোষণা করল যুক্তরাষ্ট্র শেখ হাসিনার স্বেচ্ছায় ফেরা আর প্রত্যর্পণের অনুরোধ আলাদা বিষয়: ভারত পদ্মায় জেলের জালে সাড়ে ১৮ কেজি ওজনের বিশাল কাতল, অর্ধলাখে বিক্রি আইনশৃঙ্খলা বাহিনীর কিছু কর্মকর্তা ফ্যাসিস্ট শক্তির সঙ্গে যুক্ত রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী আট বিভাগীয় শহরে ক্যানসার সেন্টারসহ ১০ প্রকল্প অনুমোদন ভোটার সংখ্যা ছাড়াল ১২ কোটি ৯২ লাখ, ইউপি নির্বাচনের সংলাপে ডাক পাবে ৫৫ দল

ম্যানইউ ছাড়তে চান রোনালদো!

  • আপডেট টাইম :: রবিবার, ৩ জুলাই, ২০২২

স্পোর্টস ডেস্ক : বুকে স্বপ্ন বেঁধে পুরোনো ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেডে ফিরেছিলেন ক্রিস্টিয়ানো রোনালদো, যেখানে পেয়েছিলেন অনেক সাফল্য। কিন্তু সময় ও পরিস্থিতি বদলে গেছে, দ্বিতীয় মেয়াদে নিজে জ্বললেও ক্লাবের প্রাপ্তি একেবারে শূন্য। ওল্ড ট্র্যাফোর্ডে মন টিকছে না পর্তুগিজ ফরোয়ার্ডের। শনিবার ব্রিটিশ মিডিয়ার একাধিক রিপোর্ট অনুযায়ী, ৩৭ বছর বয়সী ফরোয়ার্ড ম্যানইউ ছাড়তে চান।

জুভেন্টাস থেকে গত মৌসুমে ম্যানইউতে এসে ব্যক্তিগতভাবে ভালো সময় কাটান রোনালদো। দলের সর্বোচ্চ গোলদাতা ছিলেন এবং প্রিমিয়ার লিগের তৃতীয়। তবে দলের ব্যর্থতা আঘাত দিয়েছে পাঁচবারের ব্যালন ডি’অর জয়ীর মনে।\

প্রিমিয়ার লিগে ষষ্ঠ হয়েছে ম্যানইউ, চ্যাম্পিয়নস লিগে ওঠা হচ্ছে না। জীবনে প্রথমবার খেলতে হচ্ছে ইউরোপা লিগে। এখনও ওল্ড ট্র্যাফোর্ডে চুক্তির মেয়াদ এক বছর থাকলেও মন টিকছে না রোনালদোর। ক্লাব ভালো প্রস্তাব পেলে চলে যেতে চান তিনি।

যদিও সব প্রতিযোগিতা মিলিয়ে ২৪ গোল করা রোনালদোকে ছাড়তে চায় না ম্যানইউ। তাকে বিক্রি করার বিরুদ্ধে। নতুন কোচ এরিক টেন হ্যাগ তার সঙ্গে কাজ করতে আগ্রহী।

অবশ্য এখন পর্যন্ত পর্তুগাল অধিনায়ককে নিয়ে আগ্রহ দেখায়নি কোনো ক্লাব। ইউনাইটেডের সব আন্তর্জাতিক খেলোয়াড়দের দ্রুত ট্রেনিংয়ে যোগ দিতে বলা হয়েছে। শুক্রবার থাইল্যান্ডে যাবে তারা প্রাক মৌসুমের সফর শুরু করতে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com