1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৮:১০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব হলেন রুহুল কবির রিজভী নালিতাবাড়ীতে অবৈধ ১৩টি চায়না দুয়ারি রিং জাল জব্দ, পুড়িয়ে ধ্বংস মির্জা ফখরুল ইসলাম আলমগীর হলেন বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি বঙ্গভবন থেকে আনুষ্ঠানিক বিদায় নিলেন অস্থায়ী রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ চলছে মেজাজ গরমের পর আমার কোনো গ‍্যারান্টি নাই: পরীমণি রাষ্ট্রপতির শপথ নিলেই এমপি-মন্ত্রী পদ শূন্য হবে: চিফ হুইপ রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন প্রধানমন্ত্রী, ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি ও বিরোধীদলীয় নেতা নালিতাবাড়ীতে একুশে পাঠচক্রের ১৪৭তম আসর অনুষ্ঠিত চাচা-ভাতিজা হত্যা মামলায় ৭ আসামির মৃত্যুদণ্ড, অন্য ৭ জনের যাবজ্জীবন

শেরপুরে মাইক প্রচারক শ্রমিকদের অবস্থান কর্মসূচী

  • আপডেট টাইম :: সোমবার, ১৬ মার্চ, ২০২০

শেরপুর : শেরপুর জেলা প্রশাসন কর্তৃক মাইক প্রচারের সময়সীমা বিকেল ৩টা থেকে রাত ৮টা পর্যন্ত নির্ধারণ করে দেওয়া সহ ৪টি নির্দেশনা জারির ফলে মাইক প্রচারক শ্রমিকদের মাঝে হতাশা বিরাজ করছে। তাদের সমূহ ক্ষতির কথা বিবেচনা করে নির্দেশনা সমূহ প্রত্যাহারের দাবিতে ১৫ মার্চ রোববার সকাল ১১টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত শেরপুর জেলা মাইক প্রচারক শ্রমিক ইউনিয়নের আহ্বানে শেরপুর নিউ মার্কেটস্থ কার্যালয়ের ৩য় তলায় মাইক প্রচারক শ্রমিকদের অবস্থান কর্মসূচী পালিত হয়েছে।
শেরপুর জেলা মাইক প্রচারক শ্রমিক ইউনিয়নের সভাপতি মোঃ নূরুল আমিন দানার সভাপতিত্বে অবস্থান কর্মসূচী অনুষ্ঠানে বিএসএসএফ-এর শেরপুর জেলা শাখার সভাপতি কবি সাংবাদিক ও কলামিস্ট তালাত মাহমুদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। বিশেষ অতিথি ছিলেন জাতীয় সাংবাদিক সংস্থা শেরপুর জেলা শাখার সভাপতি সাংবাদিক আসাদুজ্জামান মুরাদ ও সাধারণ সম্পাদক সাংবাদিক জি এইচ হান্নান।
সিনিয়র সহ-সাধারণ সম্পাদক মোঃ জয়নাল আবেদীনের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন বাংলাদেশ গার্মেন্টস শ্রমিক ইউনিয়নের সহ-সভাপতি মোঃ হাফিজুর রহমান, শেরপুর জেলা বিদ্যুৎ কারিগরি শ্রমিক ইউনিয়নের সভাপতি আব্দুর রহমান ময়না, শেরপুর জেলা দর্জি শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মোঃ আলাল উদ্দিন আলাল, শেরপুর জেলা মাইক প্রচারক শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মোঃ বেলায়েত হোসেন বেলাল, সাবেক সাধারণ সম্পাদক মোঃ আব্বাস আলী, সিনিয়র সহ-সভাপতি মোঃ আবুল কাশেম, সাবেক সিনিয়র সহ-সভাপতি মোঃ নাজমুল হুদা, সাবেক সাংগঠনিক সম্পাদক মোঃ সোহানুর রহমান সোহাগ, সাবেক দপ্তর সম্পাদক মোঃ আনিছুর রহমান বাদশা, সদস্য মোঃ সাজ্জাদ হোসেন রনি প্রমূখ।
আলোচনায় বক্তাগণ শেরপুর জেলা প্রশাসনের প্রতি মাইক প্রচারক শ্রমিকদের রুটি-রুজির স্বার্থে মানবিক কারণে জারিকৃত নির্দেশনা সমূহ পূনঃবিবেচনা করার অনুরোধ জানান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com