1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০১:০২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
ইন্দোনেশিয়ায় স্বর্ণের খনি ধসে নিহত ৯, নিখোঁজ ১৭ প্রাণিসম্পদ খাতকে রপ্তানিমুখী শিল্পে রূপ দিতে চায় সরকার: প্রধানমন্ত্রী লিবিয়া থেকে আরও ১৭৩ জনকে প্রত্যাবাসন চুয়েটে আবারও ‘কমপ্লিট শাটডাউন’ ঘোষণা বাংলাদেশসহ ১৪ দেশের ওপর নতুন শুল্ক ঘোষণা করল যুক্তরাষ্ট্র শেখ হাসিনার স্বেচ্ছায় ফেরা আর প্রত্যর্পণের অনুরোধ আলাদা বিষয়: ভারত পদ্মায় জেলের জালে সাড়ে ১৮ কেজি ওজনের বিশাল কাতল, অর্ধলাখে বিক্রি আইনশৃঙ্খলা বাহিনীর কিছু কর্মকর্তা ফ্যাসিস্ট শক্তির সঙ্গে যুক্ত রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী আট বিভাগীয় শহরে ক্যানসার সেন্টারসহ ১০ প্রকল্প অনুমোদন ভোটার সংখ্যা ছাড়াল ১২ কোটি ৯২ লাখ, ইউপি নির্বাচনের সংলাপে ডাক পাবে ৫৫ দল

সিরিজ নির্ধারণী ম্যাচ খেলতে বিমানযোগে গায়ানায় বাংলাদেশ

  • আপডেট টাইম :: সোমবার, ৪ জুলাই, ২০২২

স্পোর্টস ডেস্ক : সেন্ট লুসিয়া থেকে ফেরিযোগে আটলান্টিক পাড়ি দিয়ে ডমিনিকায় এসেছিল বাংলাদেশ ক্রিকেট দল। এ সময় অসুস্থ হয়ে পড়েন বেশ কয়েকজন ক্রিকেটার। ডমিনিকায় টি-টোয়েন্টি সিরিজের দুই ম্যাচ শেষে এবার লাল সবুজের প্রতিনিধিদের নতুন ঠিকানা গায়ানা। সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টি এবং ওয়ানডে সিরিজ এখানেই হবে।

সোমবার (০৪ জুলাই) বাংলাদেশ দল বিমানযোগে গায়ানাতে পৌঁছায়। এর আগে উইন্ডিজ ক্রিকেট বোর্ডের আমন্ত্রণে ফেরিতেই সেন্ট লুসিয়া থেকে ডমিনিকা যেতে হয়েছিল। এবার আর সেই পথে হাঁটেনি বাংলাদেশ।

৭ জুলাই বাংলাদেশ সময় রাত সাড়ে ১১টায় শুরু হবে টি-টোয়েন্টি সিরিজের শেষ ম্যাচ। সিরিজ বাঁচাতে হলে বাংলাদেশকে এই ম্যাচে জিততেই হবে। ডমিনিকায় প্রথম ম্যাচ বৃষ্টিতে বাতিল হয়েছিল। আর দ্বিতীয় ম্যাচ বাংলাদেশ হারে ৩৫ রানে। তাই তৃতীয় ম্যাচে জয় ছাড়া কোনো বিকল্প নেই।

টি-টোয়েন্টিতেও ব্যাটসম্যানদের ব্যর্থতা ফুটে উঠেছে। শুরুতে দ্রুত উইকেট হারানোর পর আর লড়াই করা সম্ভব হয়ে ওঠে না। টি-টোয়েন্টি সিরিজ বাঁচাতে হলে মাহমুদউল্লাহর দলকে সেরাটাই নিংড়ে দিতে হবে।

গায়ানায় শেষ টি-টোয়েন্টির পর ঈদের দিন (১০ জুলাই) থেকে শুরু হবে ওয়ানডে সিরিজ। সিরিজের বাকি দুটি ম্যাচ হবে ১৩ ও ১৬ জুলাই। সবগুলো খেলা শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৭টায়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com