1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১২:৩৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
সোহেল রানার ইচ্ছা মনে রেখে ৪০ বছর পর রুবেলের দামি উপহার অনুমোদনহীন স্লিপার কোচের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ: প্রধানমন্ত্রী লুট হওয়া অস্ত্র উদ্ধারে বিশেষ ইউনিট, তথ্যদাতাকে ২ লাখ টাকা পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী গুমের শিকার ও জুলাই শহীদ পরিবারের ৭৪ জনকে নিয়োগপত্র দিলেন প্রধানমন্ত্রী অবশেষে দুঃখ প্রকাশ করলেন হাসনাত আবদুল্লাহ ‘চাপে পড়ে’ বিদেশি বাহিনীকে উদ্ধার কাজের অনুমতি দিলো নেপাল ভেনেজুয়েলার ৬৫ বিলিয়ন ব্যারেল তেলের নিয়ন্ত্রণ নিতে চুক্তি করেছে যুক্তরাষ্ট্র: ট্রাম্প নেপালে ভয়াবহ অভিজ্ঞতা, দেশে ফিরলেন অপু বিশ্বাস ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৫০ কিলোমিটার যানজট

৫০ টাকার মাস্ক ২২৫০ টাকা, দারাজকে জরিমানা ২ লাখ

  • আপডেট টাইম :: সোমবার, ১৬ মার্চ, ২০২০

ঢাকা: ৫০ টাকার মাস্ক দুই হাজার ২৫০ টাকা বিক্রি করায় অনলাইন মার্কেটপ্লেস দারাজ ডটকমকে দুই লাখ টাকা জরিমানা করেছে র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত।

রোববার (১৫ মার্চ) বিকেলে সারওয়ার আলম দারাজের বনানী কার্যালয়ে অভিযান শুরু করেন।  এরপর সেখান থেকে প্রতিষ্ঠানটির তেঁজগাও কার্যালয়ে আসেন। রাত সোয়া ৯টা পর্যন্ত চালানো অভিযানে ভ্রাম্যমাণ আদালত দেখে দারাজের নজরদারির অভাবে চট্টগ্রামের একটি প্রতিষ্ঠান উচ্চ মূল্যে মাস্ক বিক্রি করছে। এ সময় প্রতিষ্ঠানটিকে দুই লাখ টাকা জরিমানা করেন র‌্যাব সদর দপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারওয়ার আলম।

সারওয়ার আলম বলেন, দারাজ মূলত একটি মার্কেটপ্লেস।  এখানে অন্যান্য ব্যবসায়ীরা পণ্য বিক্রি করেন।  কিন্তু একটি অতঙ্কের সুযোগ নিয়ে বাড়তি দামে বিক্রেতারা মাস্ক বিক্রি করছিল, কিন্তু দারাজ নজরদারি করতে ব্যর্থ হয়।  এজন্য তাদের দুই লাখ টাকা জরিমানা করা হয়েছে।

তিনি বলেন, অভিযানে দেখা গেছে ৫০ থেকে ৫৫ টাকার একটি মাস্ক সর্বোচ্চ দুই হাজার ২৫০ টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে।  বিক্রেতাদেরও আমরা চিহ্নিত করেছি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com