1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২:৪৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
ইন্দোনেশিয়ায় স্বর্ণের খনি ধসে নিহত ৯, নিখোঁজ ১৭ প্রাণিসম্পদ খাতকে রপ্তানিমুখী শিল্পে রূপ দিতে চায় সরকার: প্রধানমন্ত্রী লিবিয়া থেকে আরও ১৭৩ জনকে প্রত্যাবাসন চুয়েটে আবারও ‘কমপ্লিট শাটডাউন’ ঘোষণা বাংলাদেশসহ ১৪ দেশের ওপর নতুন শুল্ক ঘোষণা করল যুক্তরাষ্ট্র শেখ হাসিনার স্বেচ্ছায় ফেরা আর প্রত্যর্পণের অনুরোধ আলাদা বিষয়: ভারত পদ্মায় জেলের জালে সাড়ে ১৮ কেজি ওজনের বিশাল কাতল, অর্ধলাখে বিক্রি আইনশৃঙ্খলা বাহিনীর কিছু কর্মকর্তা ফ্যাসিস্ট শক্তির সঙ্গে যুক্ত রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী আট বিভাগীয় শহরে ক্যানসার সেন্টারসহ ১০ প্রকল্প অনুমোদন ভোটার সংখ্যা ছাড়াল ১২ কোটি ৯২ লাখ, ইউপি নির্বাচনের সংলাপে ডাক পাবে ৫৫ দল

শেষ টেস্টের শ্রীলঙ্কা দলে তিন নতুন স্পিনার

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ৫ জুলাই, ২০২২

স্পোর্টস ডেস্ক : অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টের দলে তিন অনভিষিক্ত স্পিনারকে ডেকেছে শ্রীলঙ্কা ক্রিকেট দল। গল টেস্টের জন্য ডাক পাওয়া এ তিন স্পিনার হলেন মহেশ থিকশানা, দুনিথ ওয়েলালাগে ও লাকসিথা মানাসিংহে।

শুক্রবার থেকে শুরু হতে যাওয়া ম্যাচে এ তিনজনের মধ্যে অন্তত একজনের অভিষেক নিশ্চিত। কেননা করোনাভাইরাসের কারণে ছিটকে গেছেন প্রবীণ জয়াবিক্রম আর স্কোয়াড থেকে বাদ দেওয়া হয়েছে আরেক বাঁহাতি স্পিনার লাসিথ এম্বুলদেনিয়াকে।

অসিদের বিপক্ষে ওয়ানডে সিরিজে পাঁচ ম্যাচে নয় উইকেট নিয়ে সর্বোচ্চ উইকেটশিকারি ছিলেন ওয়েলালাগে। এছাড়া ব্যাট হাতেও কার্যকর ভূমিকা রাখার সামর্থ্য রয়েছে তার। প্রথম টেস্টেও ট্রাভেলিং রিজার্ভ হিসেবে দলের সঙ্গে ছিলেন ১৯ বছর বয়সী ওয়েলালাগে।

ডানহাতি ফিঙ্গারস্পিনার থিকশানা এখন পর্যন্ত পাঁচ ওয়ানডে খেলে চার উইকেট শিকার করেছেন। তবে অসিদের বিপক্ষে সাদা বলের সিরিজে বেশ কার্যকর ভূমিকাই রেখেছেন থিকশানা। ২০১৮ সালের ক্যারিয়ারের তিনটি প্রথম শ্রেণির ম্যাচের শেষটি খেলেন তিনি।

অন্যদিকে ২২ বছর বয়সী অফস্পিনার মানাসিংহে শ্রীলঙ্কা ‘এ’ দলের হয়ে অস্ট্রেলিয়া ‘এ’ দলের বিপক্ষে চার দিনের দুই ম্যাচের সিরিজে খেলেছেন। সে দুই ম্যাচে ১৩ উইকেট শিকার করেছিলেন মানাসিংহে।

এছাড়া প্রথম টেস্টের তৃতীয় দিন করোনাভাইরাসে আক্রান্ত হওয়া অ্যাঞ্জেলো ম্যাথিউজের আইসোলেশন পিরিয়ড শেষ হচ্ছে আজ। তাই দ্বিতীয় ম্যাচের একাদশ বিবেচনায় থাকবেন এ অভিজ্ঞ তারকা।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com