1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ০৯:২৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::

রংপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ৫

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ৫ জুলাই, ২০২২

রংপুর: রংপুর নগরীর মাহিগঞ্জ শরেয়ারতল বাজারে অটোরিকশায় ট্রাকের ধাক্কায় আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে পাঁচ জনে। দুর্ঘটনার পর ঘটনাস্থলে দুইজনের মৃত্যুর পর আহত পাঁচজনকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

নিহতরা হলেন, অটোরিকশার চালক রাজা মিয়া (৪৬), যাত্রী জান্নাত মাওয়া (৪), গীতা রাণী (৬০) ও শাহজাহান মিয়া (৫৫)। অন্যজনের নাম-পরিচয় জানা যায়নি।

হাসপাতালে তিনজনসহ মোট পাঁচজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন রংপুর ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মাসুদ উল আলম।

মঙ্গলবার (০৫ জুলাই) দুপুর ১টার দিকে নগরীর ৩৩নং ওয়ার্ডের মাহিগঞ্জ এলাকার শরেয়ারতল বাজারে রংপুর শহরগামী যাত্রীবাহী অটোরিকশায় পীরগাছাগামী বালুবাহী ট্রাক ধাক্কা দেয়। সেখানে ঘটনাস্থলে দুইজনের মৃত্যু হয়। এরপর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ঘটনার চার ঘণ্টার মধ্যে আরও তিনজনের মৃত্যু হয়।

রংপুর মেট্রোপলিটন পুলিশের মাহিগঞ্জ থানার ওসি মোস্তাফিজুর রহমান জানান, চালককে আটক ও ট্রাকটি জব্দ করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com