1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ০৯:২৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::

পটিয়ায় বাসচাপায় অটোরিকশার ৫ আরোহী নিহত

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ১২ জুলাই, ২০২২

চট্টগ্রাম: চট্টগ্রামের পটিয়ায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে বাসের চাপায় সিএনজিচালিত অটোরিকশার ৫ যাত্রী নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন বাসের ৭ যাত্রী।

সোমবার (১১ জুলাই) রাত সোয়া আটটার দিকে এ দুর্ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছেন শিকলবাহা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ তোফাজ্জল আহমেদ।

তোফাজ্জল আহমেদ বলেন, কক্সবাজার থেকে আসা একটি বাস সিএনজিচালিত অটোরিকশাটিকে রাত সোয়া আটটার দিকে চাপা দেয়। এতে সিএনজিতে থাকা ৫ জন নিহত হয়েছেন। তাদের মধ্যে ৪ জন পুরুষ এবং ১ জন নারী।

তিনি আরও জানান, সিএনজিকে চাপা দেওয়ার পর বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে পাশের খালে পড়ে যায়। এতে বাসের ৭ যাত্রী আহত হয়েছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com