1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২:৪৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
ইন্দোনেশিয়ায় স্বর্ণের খনি ধসে নিহত ৯, নিখোঁজ ১৭ প্রাণিসম্পদ খাতকে রপ্তানিমুখী শিল্পে রূপ দিতে চায় সরকার: প্রধানমন্ত্রী লিবিয়া থেকে আরও ১৭৩ জনকে প্রত্যাবাসন চুয়েটে আবারও ‘কমপ্লিট শাটডাউন’ ঘোষণা বাংলাদেশসহ ১৪ দেশের ওপর নতুন শুল্ক ঘোষণা করল যুক্তরাষ্ট্র শেখ হাসিনার স্বেচ্ছায় ফেরা আর প্রত্যর্পণের অনুরোধ আলাদা বিষয়: ভারত পদ্মায় জেলের জালে সাড়ে ১৮ কেজি ওজনের বিশাল কাতল, অর্ধলাখে বিক্রি আইনশৃঙ্খলা বাহিনীর কিছু কর্মকর্তা ফ্যাসিস্ট শক্তির সঙ্গে যুক্ত রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী আট বিভাগীয় শহরে ক্যানসার সেন্টারসহ ১০ প্রকল্প অনুমোদন ভোটার সংখ্যা ছাড়াল ১২ কোটি ৯২ লাখ, ইউপি নির্বাচনের সংলাপে ডাক পাবে ৫৫ দল

সরাসরি চুক্তিতে সিপিএল খেলবেন সাকিব

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ১২ জুলাই, ২০২২

স্পোর্টস ডেস্ক : ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজে ছুটি নিয়েছেন, এরপর জিম্বাবুয়ে সফরেও থাকবেন না সাকিব আল হাসান। এই সময়ে বিশ্বসেরা অলরাউন্ডার ব্যস্ত থাকবেন ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল)।

আগামী ৩১ আগস্ট থেকে শুরু হতে যাওয়া ফ্র্যাঞ্চাইজিভিত্তিক এই টুর্নামেন্টে গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্সের হয়ে খেলবেন সাকিব। সরাসরি চুক্তিতে তাকে দলে ভিড়িয়েছে অ্যামাজন।

এরই মধ্যে সিপিএল খেলার জন্য সাকিবকে অনাপত্তিপত্র দেওয়া হয়েছে বলে জানিয়েছেন বিসিবির ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস।

সাকিব সিপিএলে যোগ দিবেন এশিয়া কাপের (সম্ভাব্য সূচি ২৭ আগস্ট থেকে ১১ সেপ্টেম্বর) পর। অক্টোবর-নভেম্বরে টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে এই টুর্নামেন্টটি হতে পারে সাকিবের প্রস্তুতির দারুণ মঞ্চ।

এর আগেও দুইটি দলের হয়ে সিপিএলে খেলেছেন সাকিব। ২০১৬ ও ২০১৭ সালে জ্যামাইকা তালওয়াসের হয়ে খেলেন তিনি। এরপর ২০১৮ সালে বার্বাডোজ ট্রাইডেন্টসের হয়ে খেলেন সাকিব। ২০১৯ সালে দলটির হয়ে সিপিএলের শিরোপাও জেতেন বাংলাদেশ ক্রিকেটের পোস্টার বয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com