1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০১:৩২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বদলিজনিত কারণে শেরপুরে সহকারী কমিশনার মাসুদুর রহমানকে বিদায় চীনের তৈরি জে-১০ সিই যুদ্ধবিমান কেনার পথে সরকার: তথ্য উপদেষ্টা পুলিশের ঊধ্বর্তন ১৭ কর্মকর্তাকে বদলি, প্রজ্ঞাপন জারি নকলায় মাদকসেবীর জেল ও চার ফার্মেসির জরিমানা সাপের কামড়ে নিহত শাহিনের পরিবারের পাশে জেলা প্রশাসন জমি বিরোধে আইনুল হক হত্যা: শ্রীবরদী থেকে প্রধান আসামি মুরাদ গ্রেপ্তার পররাষ্ট্র প্রতিমন্ত্রী ব্রিটিশ নাগরিকত্ব ত্যাগ করেছেন: আইনমন্ত্রী রাষ্ট্রপতির ঠাকুরগাঁও সফর স্থগিত ভূগর্ভস্থ পানির চাপ কমাতে লবণাক্ত পানি শোধনের নির্দেশ প্রধানমন্ত্রীর ঘরে ফেরার আকুতি: বিশ্বের কাছে ১০ মিনিট সময় চায় লাখো রোহিঙ্গা

সারাদেশে বন্যায় মৃত্যু হয়েছে ১১৬ জনের

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ১২ জুলাই, ২০২২

বাংলার কাগজ ডেস্ক : বাংলাদেশের বিভিন্ন এলাকায় ভয়াবহ বন্যায় ১৭ মে থেকে ১২ জুলাই দুপুর পর্যন্ত ১১৬ জন মারা গেছেন। বন্যাসৃষ্ট দুর্ঘটনাসহ পানিবাহিত বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে এসব মানুষের মৃত্যু হয়েছে। সবচেয়ে বেশি মানুষ (৬৩ জন) মারা গেছেন সিলেট বিভাগে।

মঙ্গলবার (১২ জুলাই) সারা দেশে বন্যা পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ১৭ মে থেকে ১২ জুলাই দুপুর পর্যন্ত বন্যায় রংপুর বিভাগে ১২ জন, ময়মনসিংহ বিভাগে ৪০ জন, সিলেট বিভাগে ৬৩ জন, ঢাকা বিভাগে ১ জন মারা গেছেন।

মঙ্গলবার (১২ জুলাই) পর্যন্ত পানিবাহিত বিভিন্ন রোগে আক্রান্ত হয়েছেন ১৬ হাজার ৯৮১ জন।

বন্যার শুরু থেকে এ পর্যন্ত দেশে ডায়রিয়ায় আক্রান্ত হয়েছেন ১০ হাজার ৫৪৭ জন। এতে মৃত্যু হয়েছে ১ জনের। আরটিআই নামের চোখের রোগে আক্রান্ত হয়েছেন ৭৫৪ জন। তবে, এ রোগে কারও মৃত্যুর খবর পাওয়া যায়নি। বন্যার পানিতে ডুবে মৃত্যু হয়েছে ৮৯ জনের। সাপের কামড় খেয়েছেন ২০ জন। তাদের মধ্যে দুজনের মৃত্যু হয়েছে।

জেলাভিত্তিক হিসাবে মৃত্যুর সংখ্যায় শীর্ষে আছে সুনামগঞ্জ। ১৭ মে থেকে ৪ জুলাইয়ের মধ্যে সেখানে ২৯ জনের মৃত্যু হয়েছে। সিলেটে মৃত্যু হয়েছে ১৮ জনের। হবিগঞ্জ জেলায় ৬ জন ও মৌলভীবাজারে ১০ জনের মৃত্যু হয়েছে। নেত্রকোনায় ১৮ জন, জামালপুরে ৯ জন, ময়মনসিংহে ৬ জনের মৃত্যু হয়েছে। এছাড়া, শেরপুরে ৭ জন, কুড়িগ্রামে ৫ জন ও লালমনিরহাটে ৭ জন মারা গেছেন। টাঙ্গাইলে মারা গেছেন ১ জন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com