1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
রবিবার, ২৮ জুন ২০২৬, ১২:১৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::

দেশব্যাপী সাংবাদিক নির্যাতনের প্রতিবাদে শেরপুরে মানববন্ধন

  • আপডেট টাইম :: সোমবার, ১৬ মার্চ, ২০২০

শেরপুর : বাংলা ট্রিবিউন’র কুড়িগ্রাম জেলা প্রতিনিধি আরিফুল ইসলাম রিগ্যানসহ সারাদেশে সাংবাদিক নির্যাতনের প্রতিবাদে ও সুষ্ঠু বিচারের দাবিতে শেরপুরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শেরপুর প্রেসক্লাবের আয়োজনে সোমবার দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে ঘন্ট্যাবাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এতে বক্তব্য রাখেন- ক্লাবের সভাপতি শরিফুর রহমান, সাধারণ সম্পাদক মেরাজ উদ্দিন, ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি এ্যাড. জাকির হোসেন, সাবেক সভাপতি রফিকুল ইসলাম আধার, সাবেক সাধারণ সম্পাদক কাকন রেজাসহ অনেকেই।
বক্তারা সারাদেশে সাংবাদিক নির্যাতন বন্ধে সরকারের দৃষ্টি আর্কষণ করেন। এছাড়া সম্প্রতি কুড়িগ্রামের ডিসি সুলতানা কর্তৃক সাংবাদিক রিগ্যানের উপর অমানবিক নির্যাতনের বিরুদ্ধে দ্রুত সময়ের মধ্যে তদন্ত করে ব্যবস্থা নেওয়ার দাবী জানানো হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com