1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
রবিবার, ২৮ জুন ২০২৬, ১২:০৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::

নকলায় গরুসহ চোর সিন্ডিকেট সদস্য গ্রেফতার

  • আপডেট টাইম :: সোমবার, ১৬ মার্চ, ২০২০

নকলা (শেরপুর) : শেরপুরের নকলা থানা পুলিশ মোখলেছ (৪৫) নামে গরু চোর সিন্ডিকেটের এক সদস্যকে চোরাই গরুসহ রবিবার (১৫ মার্চ) দিবাগত রাতে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃত মোখলেছ নালিতাবাড়ি উপজেলার নাকশি গ্রামের সামসুল হক মধুর ছেলে।
জানা যায়, নকলা উপজেলার ধনাকুশা এলাকার সিরাজের বাড়ির পাশে রাতে মিনি পিকআপে গরু উঠানোর সময় স্থানীয়দের সন্দেহ হলে তারা মোখলেছকে আটক করে পুলিশে সংবাদ দেয়। পরে পুলিশ গরুসহ মোখলেছকে আটক করে থানায় নিয়ে আসে। মোখলেস চোর সিন্ডিকেটের সদস্য। সে নালিতাবাড়ি উপজেলার নাকশি গ্রামের ইব্রাহিম মিয়ার গরু গত বুধবার রাতে চুরি করে নিয়ে আসে। পরে ধনকুশা এলাকায় নিজের গরু বলে এক আত্মীয় বাড়ি রেখে রবিবার রাতে বিক্রির উদ্দেশ্যে পিকআপে উঠাচ্ছিল। মোখলেছের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানান, নকলা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা আলমগীর হোসেন শাহ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com