1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২:৪৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
ইন্দোনেশিয়ায় স্বর্ণের খনি ধসে নিহত ৯, নিখোঁজ ১৭ প্রাণিসম্পদ খাতকে রপ্তানিমুখী শিল্পে রূপ দিতে চায় সরকার: প্রধানমন্ত্রী লিবিয়া থেকে আরও ১৭৩ জনকে প্রত্যাবাসন চুয়েটে আবারও ‘কমপ্লিট শাটডাউন’ ঘোষণা বাংলাদেশসহ ১৪ দেশের ওপর নতুন শুল্ক ঘোষণা করল যুক্তরাষ্ট্র শেখ হাসিনার স্বেচ্ছায় ফেরা আর প্রত্যর্পণের অনুরোধ আলাদা বিষয়: ভারত পদ্মায় জেলের জালে সাড়ে ১৮ কেজি ওজনের বিশাল কাতল, অর্ধলাখে বিক্রি আইনশৃঙ্খলা বাহিনীর কিছু কর্মকর্তা ফ্যাসিস্ট শক্তির সঙ্গে যুক্ত রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী আট বিভাগীয় শহরে ক্যানসার সেন্টারসহ ১০ প্রকল্প অনুমোদন ভোটার সংখ্যা ছাড়াল ১২ কোটি ৯২ লাখ, ইউপি নির্বাচনের সংলাপে ডাক পাবে ৫৫ দল

এশিয়া কাপ সরে গেলো আমিরাতে

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ১৯ জুলাই, ২০২২

স্পোর্টস ডেস্ক : রাজনৈতিক অস্থিরতার কারণে শ্রীলঙ্কায় এবার হচ্ছে না এশিয়া কাপ। এশিয়ান ক্রিকেট কাউন্সিল এক বিবৃতিতে জানিয়েছে, টি-টোয়েন্টির এই প্রতিযোগিতা হবে সংযুক্ত আরব আমিরাতে।

অবশ্য আয়োজক মর্যাদাটা থাকছে শ্রীলঙ্কার কাছেই। এসিসি জানিয়েছে, ‘এশিয়ান ক্রিকেট কাউন্সিল এশিয়া কাপ ২০২২ দ্বীপরাষ্ট্র থেকে সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। শ্রীলঙ্কাই থাকবে আয়োজক, কিন্তু টি-টোয়েন্টি এশিয়া কাপ ক্রিকেট হবে সংযুক্ত আরব আমিরাতে। টুর্নামেন্ট শুরু হবে ২৭ আগস্ট। এসিসি ২২ জুলাই পূর্ণ সূচি ঘোষণা করবে।’

গত বছরের টি-টোয়েন্টি বিশ্বকাপও হয়েছিল আমিরাতের ভেন্যুতে, যা হওয়ার কথা ছিল ভারতে। কিন্তু করোনাভাইরাস মহামারির কারণে তা সরিয়ে নেওয়া হয়। অবশ্য আয়োজকের মর্যাদা ছিল ভারতের কাছেই।

একইভাবে এশিয়া কাপের আয়োজক হিসেবে আনুষ্ঠানিকভাবে শ্রীলঙ্কার নাম থাকলেও তা হচ্ছে আমিরাতে। দেশটিতে গত জুনের শুরু থেকে চলছে রাজনৈতিক অস্থিরতা। অর্থনৈতিক সংকটের কারণে সরকারবিরোধী বিক্ষোভ চলছিল। সম্প্রতি দেশটির প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকশে পালিয়ে গিয়ে পদত্যাগ করেন।

২০২২ সালের এই টি-টোয়েন্টি টুর্নামেন্ট শুরু হবে ২৭ আগস্ট, চলবে ১১ সেপ্টেম্বর পর্যন্ত। আফগানিস্তান, বাংলাদেশ, ভারত, পাকিস্তান ও শ্রীলঙ্কার সঙ্গে অংশ নেবে বাছাই উতরে যাওয়া একটি দল।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com