1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ০১:৪৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
রাষ্ট্রপতি মির্জা ফখরুলের আসনসহ ১১টি সংসদীয় আসনের সীমানা নিয়ে গেজেট জাতিসংঘে পররাষ্ট্রমন্ত্রী, অতিরিক্ত দায়িত্বে হুমায়ুন কবির সাগর-রুনি হত্যাকাণ্ডে সাংস্কৃতিক অঙ্গনের প্রভাবশালী ব্যক্তির যোগসূত্রের প্রমাণ মিলেছে: চিফ প্রসিকিউটর ঢাকার যানজট নিরসনে প্রধানমন্ত্রীর সাত নির্দেশনা, দ্রুত বাস্তবায়নের তাগিদ রাজধানীতে প্রধান সড়কে নিষিদ্ধ হচ্ছে অটোরিকশা, চলবে অভ্যন্তরীণ সড়কে ৮ জোনে স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না : রাষ্ট্রপতি টেকনাফে ১ লাখ ৯০ হাজার পিস ইয়াবাসহ আটক ৩ শেরপুর সীমান্তে ৭০৫ বোতল ভারতীয় মদ জব্দ নেপালে আকস্মিক বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৭৩৪ মোটরসাইকেলে ঘুরতে বেরিয়ে বাসচাপায় প্রাণ গেল তিন বন্ধুর

হোম কোয়ারেন্টাইন : স্বজনদেরও মসজিদে না যাওয়ার নির্দেশ

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ১৯ মার্চ, ২০২০

বাংলার কাগজ ডেস্ক : হোম কোয়ারেন্টাইনে থাকা ব্যক্তির আত্মীয়-স্বজনদের মসজিদ, মন্দিরসহ যে কোনো জনসমাগমে যেতে নিষেধ করা হয়েছে। সাধারণ জনগণের মধ্যে যাদের জ্বর, সর্দি-কাশি তাদেরও এ নির্দেশ মানতে বলা হয়েছে। এটি নিশ্চিত করতে স্থানীয় জনগণসহ প্রশাসনকে কঠোর ও তৎপর হতে বলা হয়েছে।

একই সঙ্গে হোম কোয়ারেন্টাইনে থাকা ব্যক্তিদের ওপর নজরদারি বাড়ানোর পাশাপাশি অমান্যকারীদের বিরুদ্ধে আরও কঠোর ব্যবস্থা নেয়ার নির্দেশ দেয়া হয়েছে।

বৃহস্পতিবার (১৯ মার্চ) ভিডিও কনফারেন্সে মতবিনিময়কালে মাঠ পর্যায়ের কর্মকর্তাদের কেন্দ্রীয় প্রশাসনের পক্ষ থেকে এ নির্দেশ দেয়া হয়। মাঠ পর্যায়ের কর্মকর্তাদের করোনাভাইরাস পরিস্থিতি নিয়ে প্রয়োজনীয় নির্দেশনা দিতে কেন্দ্রীয় প্রশাসনের শীর্ষ কর্মকর্তাদের এ ভিডিও কনফারেন্স আয়োজন করা হয়।

হোম কোয়ারেন্টাইন অমান্যকারীদের বিরুদ্ধে আরও কঠোর হতে প্রশাসনের কর্মকর্তাদের নির্দেশ দিয়ে বলা হয়, হোম কোয়ারেন্টাইনে থাকা ব্যক্তিদের ওপর নজরদারি বাড়াতে হবে, তাদের কঠোর নজরদারিতে রাখতে হবে। হোম কোয়ারেন্টাইন ভঙ্গ করলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে। হোম কোয়ারেন্টাইন কঠোরভাবে মানতে হবে নইলে পুরো জাতিকে এ জন্য ভুগতে হবে। হোম কোয়ারেন্টাইন মানার ক্ষেত্রে স্থানীয় জনগণের সহযোগিতা নেয়ারও পরামর্শ দেয়া হয়।

হোম কোয়ারেন্টাইনে থাকা ব্যক্তিদের আত্মীয়-স্বজনদেরও মসজিদে বা জনসমাগম স্থলে না যাওয়ার নির্দেশ দেয়া হয়েছে। তাদের বিরত রাখতে স্থানীয় জনগণকে উদ্যোগী হওয়ার কথা বলা হয়।

তিন মাসের মধ্যে যারা এসেছেন তাদের বিষয়ে খোঁজ নিতে বলা, তারা কেউ অসুস্থ হয়েছিলেন কিনা, গত এক মাসের মধ্যে যারা এসেছেন তাদেরও খোঁজ নিয়ে কোনো লক্ষণ না থাকলে সমস্যা নেই। কিন্তু যারা গত ১৫ দিনের মধ্যে এসেছেন তাদের মনিটরিংয়ে আনতে বলা হয়েছে, প্রয়োজনে হোম কোয়ারেন্টাইন বা প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে নিতে মাঠ পর্যায়ের কর্মকর্তাদের নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় প্রশাসন। সরকারের সব কিছু মনিটরিং করছে এবং প্রয়োজনীয় প্রস্তুতি থাকার কথা জনগণকে জানাতে বলা হয়। যাতে মানুষ আতঙ্কিত না হয়।

আপাতত ট্রান্সপোর্ট বন্ধের সিদ্ধান্ত নেই বলে সভায় জানানো হয়। তবে কারও জ্বর, সর্দি-কাশি হলে তাদের যাতায়াত না করতে বলা হয়েছে।

সচিবালয়ের কেবিনেট ডিভিশন থেকে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম ও প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে প্রধানমন্ত্রীর মুখ্য সচিব আহমদ কায়কাউস ভিডিও কনফারেন্সে নেতৃত্ব দেন।

প্রধানমন্ত্রীর কার্যালয়ে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব মো. তোফাজ্জল হোসেন মিয়া, পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন, শিক্ষা সচিব মো. মাহবুব হোসেন।

সচিবালয়ের কেবিনেট ডিভিশন থেকে উপস্থিত ছিলেন পুলিশের মহাপরিদর্শক ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী, স্বাস্থ্য সচিব মো. আসাদুল ইসলামসহ বিভিন্ন মন্ত্রণালয়ের সচিবরা। বিভিন্ন বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসকের কার্যালয় থেকে মাঠ প্রশাসনের কর্মকর্তা, আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা ভিডিও কনফারেন্সে অংশ নেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com