1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১২:৩৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
সোহেল রানার ইচ্ছা মনে রেখে ৪০ বছর পর রুবেলের দামি উপহার অনুমোদনহীন স্লিপার কোচের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ: প্রধানমন্ত্রী লুট হওয়া অস্ত্র উদ্ধারে বিশেষ ইউনিট, তথ্যদাতাকে ২ লাখ টাকা পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী গুমের শিকার ও জুলাই শহীদ পরিবারের ৭৪ জনকে নিয়োগপত্র দিলেন প্রধানমন্ত্রী অবশেষে দুঃখ প্রকাশ করলেন হাসনাত আবদুল্লাহ ‘চাপে পড়ে’ বিদেশি বাহিনীকে উদ্ধার কাজের অনুমতি দিলো নেপাল ভেনেজুয়েলার ৬৫ বিলিয়ন ব্যারেল তেলের নিয়ন্ত্রণ নিতে চুক্তি করেছে যুক্তরাষ্ট্র: ট্রাম্প নেপালে ভয়াবহ অভিজ্ঞতা, দেশে ফিরলেন অপু বিশ্বাস ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৫০ কিলোমিটার যানজট

ওমরাহযাত্রীসহ আটকেপড়া ৪০৬ জনকে নিয়ে ঢাকায় নামলো ফ্লাইট

  • আপডেট টাইম :: শুক্রবার, ২০ মার্চ, ২০২০

বাংলার কাগজ ডেস্ক : করোনা ঝুঁকির মধ্যেই সৌদি আরবে আটকেপড়া ৪০৬ বাংলাদেশি দেশে ফিরেছেন। বৃহস্পতিবার সন্ধ্যা ৬টায় সৌদি এয়ারলাইন্সের এসভি-৩৮০৫ নম্বর ফ্লাইটে তারা ঢাকায় অবতরণ করেন। ফ্লাইটের অধিকাংশ যাত্রীই ওমরাহ করতে গিয়ে সৌদিতে আটকে গিয়েছিলেন।

সৌদি সরকারের বিমানবন্দরে আন্তর্জাতিক ফ্লাইট ওঠা-নামায় নিষেধাজ্ঞা থাকলেও বাংলাদেশ সরকারের বিশেষ অনুরোধে এবং ওমরাহ যাত্রীদের মানবিক বিবেচনায় তারা ফ্লাইটের অনুমতি দেয়।

শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এ এইচ এম তৌহিদ-উল-আহসান বিষয়টি নিশ্চিত করেন।

বিমানবন্দর সূত্র জানায়, যাত্রীরা দেশে ফিরলে প্রথমে তাদের থার্মাল স্ক্যানারে স্ক্রিনিং করা হবে। স্বাস্থ্য অধিদফতরের নির্দেশনা অনুযায়ী কারো মধ্যে করোনার লক্ষণ-উপসর্গ না পাওয়া গেলে ইমিগ্রেশন শেষে তাদের হোম কোয়ারেন্টাইনে পাঠানো হবে। আর শরীরের তাপমাত্রা বেশি থাকলে তাদের পাঠানো হবে কুয়েত মৈত্রী হাসপাতালে।

গতকাল শরীরের তাপমাত্রা বৃদ্ধির কারণে কাতার, দুবাই, ওমান, কুয়েত, সিঙ্গাপুর এবং মালয়েশিয়া ফেরত ৭ জন প্রবাসী বাংলাদেশিকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সরাসরি কুয়েতমৈত্রী হাসপাতালে পাঠানো হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com