1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৯:১৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
নজরুল বর্ষ উপলক্ষে শেরপুরে সাংস্কৃতিক প্রতিযোগিতার প্রস্তুতি বর্জ্য আর বোঝা নয়, কৃষকের সম্পদ—নকলায় জৈব সার উৎপাদনে আশার আলো বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব হলেন রুহুল কবির রিজভী নালিতাবাড়ীতে অবৈধ ১৩টি চায়না দুয়ারি রিং জাল জব্দ, পুড়িয়ে ধ্বংস মির্জা ফখরুল ইসলাম আলমগীর হলেন বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি বঙ্গভবন থেকে আনুষ্ঠানিক বিদায় নিলেন অস্থায়ী রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ চলছে মেজাজ গরমের পর আমার কোনো গ‍্যারান্টি নাই: পরীমণি রাষ্ট্রপতির শপথ নিলেই এমপি-মন্ত্রী পদ শূন্য হবে: চিফ হুইপ রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন প্রধানমন্ত্রী, ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি ও বিরোধীদলীয় নেতা

শেরপুরের দুই পর্যটনকেন্দ্র বন্ধ ঘোষণা, পণ্যমূল্য বৃদ্ধি করলে আইনী ব্যবস্থা

  • আপডেট টাইম :: শুক্রবার, ২০ মার্চ, ২০২০

শেরপুর : করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে শেরপুরের দুই পর্যটনকেন্দ্র মধুটিলা ইকোপার্ক ও গজনী অবকাশ ৩১ মার্চ পর্যন্ত বন্ধ ঘোষণা করেছে জেলা প্রশাসন। করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে বড় ধরণের জনসমাগম এবং পর্যটন কেন্দ্রগুলোতে প্রবেশে এ উদ্যোগ নিয়েছে জেলা প্রশাসন। এছাড়া পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত সকল কোচিং সেন্টার ও ব্যাচ প্রাইভেট বন্ধ রাখারও ঘোষণা দেয়া হয়েছে।
এদিকে করোনাভাইরাস আতঙ্ককে কাজে লাগিয়ে কোন ব্যবসাযী যেন পণ্যের মূল্য বৃদ্ধি করতে না পারে সেজন্য নালিতাবাড়ী উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফুর রহমান এ বিষয়ে ঘোষণা প্রদান করে পণ্যের মূল্য বৃদ্ধি রাখা হলে আইনী ব্যবস্থার কথাও জানিয়েছেন।
উল্লেখ্য, এ পর্যন্ত করোনাভাইরাস আক্রান্ত হয়েছে বিশ্বের ১৭৩টি দেশ ও অঞ্চল। মৃতের সংখ্যা প্রায় ৯ হাজার ও আক্রান্তের সংখ্যা প্রায় দুই লাখ ১৯ হাজারের মতো।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com