1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২:৪৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
ইন্দোনেশিয়ায় স্বর্ণের খনি ধসে নিহত ৯, নিখোঁজ ১৭ প্রাণিসম্পদ খাতকে রপ্তানিমুখী শিল্পে রূপ দিতে চায় সরকার: প্রধানমন্ত্রী লিবিয়া থেকে আরও ১৭৩ জনকে প্রত্যাবাসন চুয়েটে আবারও ‘কমপ্লিট শাটডাউন’ ঘোষণা বাংলাদেশসহ ১৪ দেশের ওপর নতুন শুল্ক ঘোষণা করল যুক্তরাষ্ট্র শেখ হাসিনার স্বেচ্ছায় ফেরা আর প্রত্যর্পণের অনুরোধ আলাদা বিষয়: ভারত পদ্মায় জেলের জালে সাড়ে ১৮ কেজি ওজনের বিশাল কাতল, অর্ধলাখে বিক্রি আইনশৃঙ্খলা বাহিনীর কিছু কর্মকর্তা ফ্যাসিস্ট শক্তির সঙ্গে যুক্ত রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী আট বিভাগীয় শহরে ক্যানসার সেন্টারসহ ১০ প্রকল্প অনুমোদন ভোটার সংখ্যা ছাড়াল ১২ কোটি ৯২ লাখ, ইউপি নির্বাচনের সংলাপে ডাক পাবে ৫৫ দল

বিয়ের পর দাম বাড়ালেন নয়নতারা

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ২১ জুলাই, ২০২২

স্পোর্টস ডেস্ক : ভারতের দক্ষিণী সিনেমার সর্বোচ্চ পারিশ্রমিকপ্রাপ্ত অভিনেত্রী নয়নতারা। গত ৯ জুন দীর্ঘ দিনের প্রেমিক বিগনেশ শিবানের সঙ্গে সাতপাকে বাঁধা পড়েন। থাইল্যান্ডে মধুচন্দ্রিমা কাটিয়ে কিছুদিন আগে দেশে ফিরেন এই দম্পতি। এরই মাঝে লাইট-ক্যামেরা-অ্যাকশনে ব্যস্ত হয়ে পড়েছেন। এখানেই শেষ নয়, বিয়ের পর দামও বাড়ালেন এই অভিনেত্রী।

নয়নতারা তার ক্যারিয়ারের ৭৫তম সিনেমার শুটিং শুরু করবেন। আপাতত সিনেমাটির নামকরণ করা হয়েছে ‘এন৭৫’। এটি পরিচালনা করছেন নিলেশ কৃষ্ণা। আর এ সিনেমার জন্য মোটা অঙ্কের পারিশ্রমিক নিচ্ছেন এই ‘লেডি সুপারস্টার’।

টলিউড ডটনেট এক প্রতিবেদনে জানিয়েছে, নয়নতারা একটি সিনেমার জন্য ৭-৮ কোটি রুপি পারিশ্রমিক নিতেন। কিন্তু বিয়ের পর পারিশ্রমিক বাড়িয়েছেন তিনি। তার ৭৫তম সিনেমার জন্য ১০ কোটি রুপি পারিশ্রমিক নিচ্ছেন এই অভিনেত্রী।

নয়নতারা অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘০২’। তামিল ভাষার এ সিনেমা পরিচালনা করেন জিএস বিকনেশ। গত ১৭ জুন মুক্তি পায় এটি। মালায়ালাম ভাষার ‘গোল্ড’ সিনেমার শুটিং শেষ করেছেন তিনি। বর্তমানে এ অভিনেত্রীর হাতে তামিল ও হিন্দি ভাষার মোট ৬টি সিনেমার কাজ রয়েছে। এরমধ্যে উল্লেখ্যযোগ্য হলো—‘গডফাদার’, ‘জওয়ান’, কানেক্ট প্রভৃতি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com