1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৮:০৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব হলেন রুহুল কবির রিজভী নালিতাবাড়ীতে অবৈধ ১৩টি চায়না দুয়ারি রিং জাল জব্দ, পুড়িয়ে ধ্বংস মির্জা ফখরুল ইসলাম আলমগীর হলেন বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি বঙ্গভবন থেকে আনুষ্ঠানিক বিদায় নিলেন অস্থায়ী রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ চলছে মেজাজ গরমের পর আমার কোনো গ‍্যারান্টি নাই: পরীমণি রাষ্ট্রপতির শপথ নিলেই এমপি-মন্ত্রী পদ শূন্য হবে: চিফ হুইপ রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন প্রধানমন্ত্রী, ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি ও বিরোধীদলীয় নেতা নালিতাবাড়ীতে একুশে পাঠচক্রের ১৪৭তম আসর অনুষ্ঠিত চাচা-ভাতিজা হত্যা মামলায় ৭ আসামির মৃত্যুদণ্ড, অন্য ৭ জনের যাবজ্জীবন

শেরপুরে স্কুলছাত্রীকে ধর্ষণ ও ভিডিও ছড়ানোর দেয়ার মামলায় শিক্ষকের যাবজ্জীবন

  • আপডেট টাইম :: শুক্রবার, ২০ মার্চ, ২০২০

শেরপুর : শেরপুরে স্কুলছাত্রীকে ধর্ষণ ও ধর্ষণের ভিডিও ধারণ করে ছড়িয়ে দেওয়ার মামলায় মানিক মিয়া (৩২) নামে এক শিক্ষককে যাবজ্জীবনসহ একাধিক মেয়াদে সশ্রম কারাদন্ড দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (১৯ মার্চ) দুপুরে একমাত্র আসামীর উপস্থিতিতে ওই রায় ঘোষণা করেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক (জেলা জজ) মোঃ আখতারুজ্জামান। সাজাপ্রাপ্ত মানিক সদর উপজেলার ডোবারচর দক্ষিণপাড়ার মৃত হায়দার আলীর ছেলে ও স্থানীয় মডেল একাডেমির প্রধান শিক্ষক।
মামলার বিবরণে জানা গেছে, ২০১৬ সালের ২১ অক্টোবর সদর উপজেলার ডোবারচর মডেল একাডেমির প্রধান শিক্ষক মানিক মিয়া অতিরিক্ত কোচিংয়ের কথা বলে ফুঁসলিয়ে তার বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ওই ছাত্রীকে (১৩) তার অফিস কক্ষে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করে এবং কৌশলে ধর্ষণের নগ্ন ছবি মোবাইলে ধারণ করে রাখে। পরে ওই ছাত্রীকে মোবাইলে ধারণ কবা ভিডিও’র ভয় দেখিয়ে একাধিকবার ধর্ষণ করে। এরপর ওই ছাত্রী ২০১৮ শিক্ষাবর্ষে পার্শ্ববর্তী কামারেরচর পাবলিক স্কুলে সপ্তম শ্রেণিতে ভর্তি হলে ওই শিক্ষক ধর্ষণের ভিডিও এলাকার বিভিন্ন জনের মোবাইলে ছড়িয়ে দেয়। এ ঘটনায় একই বছরের ২৬ ফেব্রুয়ারি ধর্ষিতা স্কুলছাত্রীর বাবা বাদী হয়ে মানিক মিয়াসহ অজ্ঞাত ২/৩জনকে আসামি করে সদর থানায় একটি মামলা দায়ের করেন। মামলার পরপরই গ্রেফতার হন মানিক মিয়া।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com