1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৩:৪৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাংলাদেশসহ ১৪ দেশের ওপর নতুন শুল্ক ঘোষণা করল যুক্তরাষ্ট্র শেখ হাসিনার স্বেচ্ছায় ফেরা আর প্রত্যর্পণের অনুরোধ আলাদা বিষয়: ভারত পদ্মায় জেলের জালে সাড়ে ১৮ কেজি ওজনের বিশাল কাতল, অর্ধলাখে বিক্রি আইনশৃঙ্খলা বাহিনীর কিছু কর্মকর্তা ফ্যাসিস্ট শক্তির সঙ্গে যুক্ত রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী আট বিভাগীয় শহরে ক্যানসার সেন্টারসহ ১০ প্রকল্প অনুমোদন ভোটার সংখ্যা ছাড়াল ১২ কোটি ৯২ লাখ, ইউপি নির্বাচনের সংলাপে ডাক পাবে ৫৫ দল শেরপুরে শিশু ধর্ষণ মামলার পলাতক আসামি ঈশ্বরগঞ্জ থেকে গ্রেপ্তার ঝিনাইগাতীতে বিজিবির অভিযানে ২৮০ বোতল ভারতীয় মদ জব্দ সচিবালয়ে মোবাইল কোর্ট পরিচালনার ক্ষমতা পেলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ৩ উপসচিব ফলকে স্ত্রীরও নাম, সরকারি স্থাপনা উদ্বোধন করলেন না বিভাগীয় কমিশনার

উচ্চতায় বুর্জ খলিফাকে হার মানাবে ‘স্কাই মাইল টাওয়ার’

  • আপডেট টাইম :: শুক্রবার, ২২ জুলাই, ২০২২

এক্সক্লুসিভ ডেস্ক : যদি বলা হয়, বিশ্বের উচ্চতম স্থাপনা কী? চোখ বুঝেই বলা যায়, দুবাইয়ের বুর্জ খলিফা অথবা চীনের সাংহাই টাওয়ার। তবে এবার মনে হয়, সেই দিন ফুরাতে চলেছে। কারণ জাপান এমন একটি টাওয়ার নির্মাণ করতে যাচ্ছে যা হবে বিশ্বের সবচেয়ে উচ্চতম ভবন।

এই টাওয়ারের নাম করা হয়েছে ‘স্কাই মাইল টাওয়ার’। এর উচ্চতা ১ হাজার ৭০০ মিটার (৫ পাঁচ হাজার ৫৭৭ ফুট)। উচ্চতার নিরিখে বুর্জ খলিফাকেও পার করবে স্কাই মাইল। কারণ বুর্জ খলিফার উচ্চতা ২ হাজার ৭১৭ ফুট।

এই টাওয়ার নির্মাণ হবে জাপানের রাজধানী টোকিওতে। বিশ্বের অন্যতম স্থাপত্য নির্মাণ সংস্থা কোহন পেডেরসেন ফক্স অ্যাসোসিয়েটস এই টাওয়ার তৈরি করবে।

টাওয়ারের ইঞ্জিনিয়ার লেসলি ই রবার্টসন। এর আগেও বহু বিখ্যাত ইমারত নির্মাণের সঙ্গে তার নাম রয়েছে। হংকংয়ের ব্যাঙ্ক অব চায়না টাওয়ার থেকে শুরু করে সাংহাই ওয়ার্ল্ড ফিন্যান্সিয়াল সেন্টার, কুয়ালালামপুরের পিএনবি ১১৮ এগুলো রবার্টসনের পরিকল্পনায় হয়েছে।

তবে এই টাওয়ার নির্মাণের জন্য কোনো জমি খুঁজে পাওয়া যায়নি টোকিওতে। তাই দেশটির সরকার সিদ্ধান্ত নিয়েছে, সমুদ্রে কৃত্রিম দ্বীপপুঞ্জ তৈরি করে তার ঠিক মাঝখানে এই টাওয়ারটি বানানো হবে।

এই দ্বীপপুঞ্জে পাঁচ লাখ মানুষ থাকতে পারবে বলে জানানো হয়েছে। আর টাওয়ারে রেস্তরাঁ থেকে শুরু করে জিম, শপিং মল, হাসপাতাল, হোটেল, লাইব্রেরির ব্যবস্থাও থাকবে।

তবে সমুদ্রের মাঝে এত উঁচু টাওয়ার তৈরি করতে অনেক সমস্যার মুখে পড়তে হবে। আর সে সব সমস্যা মোকাবিলায় পরিকল্পনাও করা হয়েছে।

উচ্চতা বেশি হওয়ায় ঝোড়ো হাওয়ার হাত থেকে বাঁচতে টাওয়ারটি বানানো হবে ষড়ভুজ আকারে।

Sky-Mile-Tower

তবে বড় সমস্যা যেটা, সেটা হলো এত ওপরে পানি পৌঁছানো। এজন্য টাওয়ারের ভেতরে পানি রাখার বিশেষ ব্যবস্থা করে রেখেছেন রবার্টসন।

২০৩০ সাল থেকে শুরু হবে এর নির্মাণ কাজ। ২০৪৫ সালের মধ্যে শেষ করার পরিকল্পনা রয়েছে। ফলে সে পর্যন্ত বুর্জ খলিফাই বিশ্বের সবচেয়ে উঁচু ভবন হিসেবে থেকে যাবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com