1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
রবিবার, ২৮ জুন ২০২৬, ০২:২৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::

কলাপাড়ায় করোনা ভাইরাস সম্পর্কে সচেতনতামূলক লিফলেট বিতরণ

  • আপডেট টাইম :: শুক্রবার, ২০ মার্চ, ২০২০

কলাপাড়া (পটুয়াখালী) : কলাপাড়ায় করোনা ভাইরাস সম্পর্কে জনগণকে সচেতন করার লক্ষ্যে সতকর্তামূলক লিফলেট বিতরণ করা হয়েছে।
বুধবার (১৮ মার্চ) সকালে স্থানীয সংসদ সদস্যের উদ্যোগে কলাপাড়া পৌর শহরে এ লিফলেট বিতরণ করা হয়।
পটুযাখালী-৪, কলাপাড়া-রাঙ্গাবালী আসনের সংসদ সদস্য আলহাজ্ব অধ্যক্ষ মোঃ মহিব্বুর রহমান পৌর শহরের বিভিন্ন এলাকার দোকানে, অলিতে-গলিতে ঘুরে এ লিফলেট বিতরণ করেন। পৌর শহরের ব্যবসায়ী, গণমাধ্যমকর্মীসহ সকল সচেতন মহলের কাছে লিফলেট বিতরণ কার্যক্রমের সময় তার সাথে উপস্থিত ছিলেন- কলাপাড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আ: মোতালেব তালুকদার, সহ-সভাপতি অধ্যক্ষ মো: শহিদুল ইসলাম বিশ্বাস, সহ-সভাপতি অধ্যক্ষ সৈয়দ নাসির উদ্দিন, উপজেলা মহিলা আওয়ামী লীগের সভানেত্রী অধ্যক্ষ ফাতেমা আক্তার রেখা, সাবেক উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মিসেস বিলকিস জাহান, আওয়ামীলীগের আইকন নেতা এস এম মনিরুল ইসলাম, টিয়াখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সৈয়দ মশিউর রহমান শিমু, নীলগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাসুদ নিজামী, উপজেলা ছাত্রলীগের সভাপতি মো: নাজমুল ও আওযামী লীগ, মহিলা আওয়ামী লীগ, যুবলীগ, কৃষকলীগ, ছাত্রলীগসহ সকল সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
– রাসেল কবির মুরাদ

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com