1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শনিবার, ২৭ জুন ২০২৬, ১১:৩৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::

কলাপাড়ায় দুলাভাইয়ের ধর্ষণে কিশোরী শ্যালিকা অন্তঃসত্ত্বা

  • আপডেট টাইম :: শুক্রবার, ২০ মার্চ, ২০২০

কলাপাড়া (পটুয়াখালী) : কলাপাড়ায় কিশোরী শ্যালিকাকে ক্রমান্নয়ে ধর্ষণ করে অন্তঃসত্ত্বা করার অভিযোগে দুলাভাই উজ্জল (২৫)কে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার মধ্যরাতে চম্পাপুর ইউনিয়নের মাছুয়াখালী গ্রামের নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। উজ্জল মাছুয়াখালী গ্রামের সমেদ আলী হাওলাদারের পুত্র।
মামলার বিবরণী ও স্থানীয় সূত্রে জানা যায়, ধর্ষক উজ্জল ওই কিশোরীর বড় বোনের স্বামী এবং তাদের ছয় মাস বয়সী একটি কন্যা সন্তান রয়েছে। বিভিন্ন সময়ে ওই কিশোরীকে বাড়িতে একা পেয়ে ভয়ভীতি দেখিয়ে দুই বছর যাবৎ ধর্ষণ করে আসছে। একাধিকবার ধর্ষণে কিশোরী শ্যালিকা বর্তমানে ছয় মাসের অন্তঃসত্ত্বা হয়ে পড়েছে। বিষয়টি কিশোরী তার বাবা-মায়ের মাধ্যমে পুলিশকে জানালে পুলিশ উজ্জলকে গ্রেফতার করে থানায় নিয়ে আসে।
কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম জানান, এ ঘটনায় কিশোরীর পিতা বাদী হয়ে রাতেই উজ্জলকে প্রধান আসামী করে কলাপাড়া থানায় একটি মামলা দায়ের করেছেন। বৃহস্পতিবার সকালে ধর্ষক উজ্জলকে আদালতে সোপর্দ করা হলে আদালত জামিন না মঞ্জুর করে আসামীকে জেলা কারাগারে প্রেরণ করেছে।
– রাসেল কবির মুরাদ

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com