1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ১২:২৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::

করোনা : শ্রীবরদীতে পিঁয়াজ ৩০ থেকে বেড়ে ৬০ টাকা, বেড়েছে নিত্যপণ্যের দাম

  • আপডেট টাইম :: শুক্রবার, ২০ মার্চ, ২০২০

শ্রীবরদী (শেরপুর) : করোনা ভাইরাসের ঝাঁজ লেগেছে শেরপুরের শ্রীবরদী উপজেলার নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজারে। দুই এক দিন আগে যে পিঁয়াজ ৩০ টাকা কেজিতে বিক্রি হয়েছে সেই পিঁয়াজ এখন দ্বিগুন হয়ে বিক্রি হচ্ছে ৫০ থেকে ৬০ টাকায়। ব্যবসায়িরা বলছেন, পণ্যের দাম আরো বাড়তে পারে। কয়েকদিনের ব্যবধানে অস্বাভাবিক হারে বেড়েছে পিঁয়াজ ছাড়াও রসুন, আদা ও চালের দাম। বাজারে যে রসুন বিক্রি হয়েছে ৭০-৮০ টাকা কেজি দরে সেই রসুন ১১০ থেকে ১২০টাকা কেজিতে বিক্রি হচ্ছে। কেজিপ্রতি চালের দাম বেড়েছে ৭ থেকে ১২ টাকা।
এ বিষয়ে খুচরা ব্যবসায়ি আজগর আলী ও শহিদুর রহমান বলেন, আমরা পাইকারী ব্যবসায়িদের নিকট বেশি দামে ক্রয় করেছি। তাই এখন বেশি দামে বিক্রি করতে হচ্ছে।
ক্রেতা ফারুক মিয়া ও আব্দুল হাকিম জানান, ব্যবসায়িরা যে কোন দুর্যোগকে পুঁজি করে সিন্ডিকেট করে পণ্যের দাম বাড়িয়ে ভোক্তাদের নিকট বিক্রি করে। এটা খুবই দুঃখজনক। প্রশাসন বাজার মনিটরিং করলে হয়তো নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম স্বাভাবিক থাকবে।
– ফরিদ আহম্মেদ রুবেল

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com