1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
রবিবার, ২৮ জুন ২০২৬, ০২:২৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::

শেরপুরে অভিনয়ের সুযোগ দেওয়ার কথা বলে শিশু ধর্ষণ: ২ যুবক গ্রেফতার

  • আপডেট টাইম :: শুক্রবার, ২০ মার্চ, ২০২০

শেরপুর : শেরপুর শহরের নিউ মার্কেটে শিশু ধর্ষণ মামলায় দুই যুবককে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৯ মার্চ) রাতে শহরের পৃথক স্থানে অভিযান চালিয়ে ওই দুইজনকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলো শহরের নবীনগর মহল্লার নূর আলী এর ছেলে রফিক (৩২) এবং পাকুরিয়া গ্রামের মৃত আজিজুর রহমান এর ছেলে বাদশা মিয়া (৩৫)।
পুলিশ ও শিশুটির বাবা জানায়, গত ১৫ মার্চ বিকেলে নাটকে অভিনয়ের সুযোগ দেয়ার কথা বলে ওই শিশুকে বাড়ি থেকে ডেকে নিউমার্কেট নিয়ে আসে অভিযুক্তরা। পরে নিউমার্কেট ভবনের দ্বিতীয় তলায় একটি পরিত্যক্ত ঘরে বাদশা মিয়ার সহযোগিতায় ওই শিশুকে ধর্ষণ করে রফিক। এ ঘটনা গোপন রাখতে নানা ভয়ভীতি দেখিয়ে ওই শিশুকে সন্ধ্যায় বাসায় পাঠিয়ে দেয় তারা।
পরদিন বাড়িতে শিশুটির শারীরিক পরিবর্তন লক্ষ্য করে তার মা জেলা সদর হাসপাতালে ভর্তি করলে চিকিৎসকরা ধর্ষণের ব্যপারে অবগত করেন। এ ঘটনায় রাতেই রফিক ও বাদশা মিয়াকে আসামী করে শিশুর মা বাদী হয়ে শেরপুর সদর থানায় মামলা করলে পুলিশ ওই দুইজনকে রাতেই গ্রেফতার করে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com