1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২:১৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
ইন্দোনেশিয়ায় স্বর্ণের খনি ধসে নিহত ৯, নিখোঁজ ১৭ প্রাণিসম্পদ খাতকে রপ্তানিমুখী শিল্পে রূপ দিতে চায় সরকার: প্রধানমন্ত্রী লিবিয়া থেকে আরও ১৭৩ জনকে প্রত্যাবাসন চুয়েটে আবারও ‘কমপ্লিট শাটডাউন’ ঘোষণা বাংলাদেশসহ ১৪ দেশের ওপর নতুন শুল্ক ঘোষণা করল যুক্তরাষ্ট্র শেখ হাসিনার স্বেচ্ছায় ফেরা আর প্রত্যর্পণের অনুরোধ আলাদা বিষয়: ভারত পদ্মায় জেলের জালে সাড়ে ১৮ কেজি ওজনের বিশাল কাতল, অর্ধলাখে বিক্রি আইনশৃঙ্খলা বাহিনীর কিছু কর্মকর্তা ফ্যাসিস্ট শক্তির সঙ্গে যুক্ত রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী আট বিভাগীয় শহরে ক্যানসার সেন্টারসহ ১০ প্রকল্প অনুমোদন ভোটার সংখ্যা ছাড়াল ১২ কোটি ৯২ লাখ, ইউপি নির্বাচনের সংলাপে ডাক পাবে ৫৫ দল

প্রেসিডেন্টের কাছে ‘মেসিকে চাইলেন’ বার্সা কোচ জাভি

  • আপডেট টাইম :: সোমবার, ২৫ জুলাই, ২০২২

স্পোর্টস ডেস্ক : ২০২১-২২ মৌসুমের শুরুতে স্প্যানিশ ক্লাব বার্সেলোনা ছেড়ে ফ্রান্সের প্যারিস সেইন্ট জার্মেইয়ে নাম লিখিয়েছেন লিওনেল মেসি। বিনা ট্রান্সফার ফি’তে করা দলবদলে পিএসজির সঙ্গে দুই বছরের চুক্তি করেছেন আর্জেন্টাইন সুপারস্টার। যা শেষ হবে আগামী বছরের জুনে।

এরপর মেসিকে আবার বার্সেলোনায় দেখতে চান ক্লাবটির কিংবদন্তি ফুটবলার ও বর্তমান হেড কোচ জাভি হার্নান্দেজ। এরই মধ্যে বার্সেলোনা ক্লাবের প্রেসিডেন্ট হুয়ান লাপোর্তার কাছে নিজের চাহিদার কথা জানিয়েছেন জাভি। স্প্যানিশ সংবাদমাধ্যম স্পোর্টের প্রতিবেদনে জানানো হয়েছে এ খবর।

খেলোয়াড়ি জীবন থেকেই মেসির সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে জাভির। তার বিশ্বাস, মেসি আবার বার্সায় ফিরলে মাঠের পারফরম্যান্সের পাশাপাশি অর্থনৈতিকভাবেও লাভবান হবে ক্লাবটি। এছাড়া খেলোয়াড় হিসেবে আরও বেশ কয়েকবছর সার্ভিস দিতে পারবেন মেসি।

গত বছর বার্সেলোনা ছাড়ার সময় নিজের শৈশবের ক্লাবের সঙ্গে তিক্ত অভিজ্ঞতাই হয়েছিল মেসির। চোখের জলে বিদায় নিয়েছিলেন তিনি। জাভির মতে, মেসিকে আবার বার্সেলোনায় ফেরানো হলে আগের সব মতপার্থক্যগুলো দূর করা যাবে। যা দুই পক্ষে সম্পর্ক উন্নয়নেও সাহায্য করবে।

তাই পিএসজির সঙ্গে মেসির চুক্তি শেষ হওয়া মাত্রই তাকে বার্সায় ফিরিয়ে আনতে বলেছেন জাভি। যাতে করে বার্সায়ই অবসর নিতে পারেন আর্জেন্টাইন সুপারস্টার।

সূত্র: স্পোর্ট স্পেন

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com