1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২:১৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
ইন্দোনেশিয়ায় স্বর্ণের খনি ধসে নিহত ৯, নিখোঁজ ১৭ প্রাণিসম্পদ খাতকে রপ্তানিমুখী শিল্পে রূপ দিতে চায় সরকার: প্রধানমন্ত্রী লিবিয়া থেকে আরও ১৭৩ জনকে প্রত্যাবাসন চুয়েটে আবারও ‘কমপ্লিট শাটডাউন’ ঘোষণা বাংলাদেশসহ ১৪ দেশের ওপর নতুন শুল্ক ঘোষণা করল যুক্তরাষ্ট্র শেখ হাসিনার স্বেচ্ছায় ফেরা আর প্রত্যর্পণের অনুরোধ আলাদা বিষয়: ভারত পদ্মায় জেলের জালে সাড়ে ১৮ কেজি ওজনের বিশাল কাতল, অর্ধলাখে বিক্রি আইনশৃঙ্খলা বাহিনীর কিছু কর্মকর্তা ফ্যাসিস্ট শক্তির সঙ্গে যুক্ত রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী আট বিভাগীয় শহরে ক্যানসার সেন্টারসহ ১০ প্রকল্প অনুমোদন ভোটার সংখ্যা ছাড়াল ১২ কোটি ৯২ লাখ, ইউপি নির্বাচনের সংলাপে ডাক পাবে ৫৫ দল

রেকর্ড অষ্টমবার কোপা আমেরিকা চ্যাম্পিয়ন ব্রাজিল

  • আপডেট টাইম :: রবিবার, ৩১ জুলাই, ২০২২

স্পোর্টস ডেস্ক : মেয়েদের কোপা আমেরিকা মানেই ব্রাজিলের একচ্ছত্র দাপট। তাদের সামনে অন্য দলগুলো যেন দুধভাত। ১৯৯১ সাল থেকে শুরু কোপা ফেমেনিনার নয় আসরে সব কটিতেই ফাইনাল খেলেছে ব্রাজিলের মেয়েরা।

রোববার (৩১ জুলাই) স্বাগতিক কলম্বিয়াকে ১-০ গোলে হারিয়ে রেকর্ড অষ্টম এবং টানা চতুর্থবারের মতো শিরোপা জিতেছে সেলেসাওরা। ৩৯তম মিনিটে পেনাল্টি থেকে ম্যাচের একমাত্র গোলটি করেন ডেবোরা ক্রিস্টিয়ান ডি অলিভেরা।

এস্তাদিও আলফান লোপেজ স্টেডিয়ামে ফাইনালটা ফাইনালের মতোই হয়েছে। ব্রাজিল বল দখলে এগিয়ে থাকলেও প্রতিপক্ষের গোলপোস্ট লক্ষ্য করে শট বেশি নিয়েছে কলম্বিয়া।

ম্যাচ ব্রাজিল নিয়ন্ত্রণে রাখলেও স্বাগতিকদের চেষ্টার কমতি ছিল না। তবে শেষ পর্যন্ত শক্তিশালী প্রতিপক্ষের সঙ্গে পেরে উঠেনি তারা।

jagonews24

১৯৯১ সাল থেকে শুরু হওয়া নারীদের কোপা আমেরিকায় ২০০৬ বাদে প্রতিবারই শিরোপা জিতেছে ব্রাজিল। ২০০৬ সালে চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনার কাছে ফাইনালে হেরেছিল দলটি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com