1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
ফের ৪ দিনের রিমান্ডে এমপি গাজী নজরুল ৫১তম বিশেষ বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ, নিয়োগ হবে ৫ হাজার চিকিৎসক ১০ কোটি টাকার সেতুতে রডের বদলে বাঁশ, প্রকৌশলীকে বান্দরবানে বদলি জামায়াত দল হিসেবে ‘অকৃতজ্ঞ’: মীর শাহে আলম আন্তর্জাতিক বাজারে দাম কমলে জ্বালানি তেলের মূল্য সমন্বয় হবে: জ্বালানি প্রতিমন্ত্রী আগামী জানুয়ারিতে স্থানীয় সরকার নির্বাচন হতে পারে: ইসি আনোয়ারুল ইসলাম বারিধারায় গাড়িচাপায় শ্রমিক হত্যা, ৯ লাখ টাকায় আপস পরিবারের কুমিল্লায় যাত্রীবাহী বাস উল্টে আহত ২৫ শিক্ষাপ্রতিষ্ঠানে মাদক ও জুয়া প্রতিরোধে কমিটি গঠনের সিদ্ধান্ত স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের গঙ্গা পানিবণ্টন নিয়ে নতুন চুক্তি চায় বাংলাদেশ: পানিসম্পদমন্ত্রী

পকেটমেরেই বিলাসবহুল জীবনযাপন

  • আপডেট টাইম :: বুধবার, ২৫ ডিসেম্বর, ২০১৯

এক্সক্লুসিভ ডেস্ক : যে ফ্ল্যাটে তিনি থাকেন সেটির মাসিক ভাড়া ৩৩ হাজার টাকা। ৩৩ বছরের পকেটমার থানেদার সিং কুশভের জীবনযাপনে চমকে যাওয়ার মতো আরো অনেক কিছুই রয়েছে।

স্রেফ পকেটমেরেই সে দুই ছেলে-মেয়েকে আন্তর্জাতিক স্কুলে পড়াশোনা শেখায়। যার জন্য তাকে বছরে মাথাপিছু প্রায় দুই লাখ টাকা খরচ করতে হয়। কিন্তু কথায় রয়েছে, চুরি বিদ্যা মহা বিদ্যা যদি না পড়ো ধরা! কুশভেরও তাই শেষরক্ষা হল না।

শেষমেশ পুলিশের জালে হায়দরাবাদের এই পকেটমার। এর আগেও অবশ্য একবার ধরা পড়েছে সে। সেবারও সাজা পেয়েছিল। কিন্তু কুশভ শোধরায়নি। জেল থেকে ছাড়া পেয়েই ফের একই পেশায় নেমে পড়েন।

আগেরবার গ্রেফতার হওয়ার পর পুনের ইয়েরওয়াড়া জেলে ছিল কুশভ। জেলে তার সঙ্গে ছিল মুম্বাই হামলার সঙ্গে যুক্ত পাকিস্তানি জঙ্গি আজমল কাশভ। পকেটমারিতে তার প্রায় ১৫ বছরের কেরিয়ার।

পুলিশ জানিয়েছে, এখনও পর্যন্ত প্রায় ৪০০টি পকেটমারির মামলায় নাম রয়েছে তার। প্রায় দুই কোটি টাকা হাতিয়েছে সে। হায়দরাবাদের চন্দানগরে পরিবারসহ কুশভ যে ফ্ল্যাটে থাকেন  সেটির ভাড়া ৩৩ হাজার টাকা।

সেকেন্দরাবাদ স্টেশন থেকে কুশভকে গ্রেফতার করে জিআরপি। তার কাছ থেকে ১৩ লাখ টাকা নগদ উদ্ধার হয়েছে। এছাড়া ২৭ লাখ টাকার গয়নাও বাজেয়াপ্ত করেছে পুলিশ।

পুলিশ জানিয়েছে, দূরপাল্লার ট্রেনেও মূলত অপারেশন চালাত সে। মাসে অন্তত আটটি পকেটমারির ঘটনা ঘটাত কুশভ।

সূত্র: আনন্দবাজার

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com