1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২:১৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
ইন্দোনেশিয়ায় স্বর্ণের খনি ধসে নিহত ৯, নিখোঁজ ১৭ প্রাণিসম্পদ খাতকে রপ্তানিমুখী শিল্পে রূপ দিতে চায় সরকার: প্রধানমন্ত্রী লিবিয়া থেকে আরও ১৭৩ জনকে প্রত্যাবাসন চুয়েটে আবারও ‘কমপ্লিট শাটডাউন’ ঘোষণা বাংলাদেশসহ ১৪ দেশের ওপর নতুন শুল্ক ঘোষণা করল যুক্তরাষ্ট্র শেখ হাসিনার স্বেচ্ছায় ফেরা আর প্রত্যর্পণের অনুরোধ আলাদা বিষয়: ভারত পদ্মায় জেলের জালে সাড়ে ১৮ কেজি ওজনের বিশাল কাতল, অর্ধলাখে বিক্রি আইনশৃঙ্খলা বাহিনীর কিছু কর্মকর্তা ফ্যাসিস্ট শক্তির সঙ্গে যুক্ত রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী আট বিভাগীয় শহরে ক্যানসার সেন্টারসহ ১০ প্রকল্প অনুমোদন ভোটার সংখ্যা ছাড়াল ১২ কোটি ৯২ লাখ, ইউপি নির্বাচনের সংলাপে ডাক পাবে ৫৫ দল

নিয়মিত অধিনায়ক ও তারকা অলরাউন্ডারকে ছাড়াই ওয়ানডে খেলবে জিম্বাবুয়ে

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ৪ আগস্ট, ২০২২

স্পোর্টস ডেস্ক : বাংলাদেশের বিপক্ষে প্রথমবারের মতো টি-টোয়েন্টি সিরিজ জিতে এবার ওয়ানডের অপেক্ষায় জিম্বাবুয়ে ক্রিকেট দল। তবে তার আগে একপ্রকার দুঃসংবাদই পেলো স্বাগতিকরা। ওয়ানডে সিরিজে নিয়মিত অধিনায়ক ক্রেইগ আরভিনকে পাচ্ছে না জিম্বাবুয়ে।

হ্যামস্ট্রিংয়ের পুরোনো ইনজুরির কারণে ওয়ানডে সিরিজের দলে রাখা হয়নি আরভিনকে। তার জায়গায় ওয়ানডে সিরিজে নেতৃত্ব দেবেন রেগিস চাকাভা। এছাড়া তারকা অলরাউন্ডার শন উইলিয়ামসও ব্যক্তিগত কারণে সিরিজটি থেকে ছুটি নিয়েছেন।

উইলিয়ামসন ও আরভিনের জায়গায় ওয়ানডে দলে নেওয়া হয়েছে তাকুদওয়ানাশে কাইতানো ও তারিসাই মুসাকান্দাকে। এছাড়া টি-টোয়েন্টি স্কোয়াডের বাকি ১৩ জনের সবাই ওয়ানডে দলেও নিজেদের জায়গা ধরে রেখেছেন।

শুক্রবার শুরু হবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজটি। হারারে স্পোর্টস ক্লাব মাঠে বাংলাদেশ সময় দুপুর সোয়া ১টায় হবে প্রথম ম্যাচ। এরপর রবি ও বুধবার একই মাঠে, একই সময়ে মাঠে গড়াবে শেষ দুই ম্যাচ।

ওয়ানডে সিরিজে জিম্বাবুয়ের স্কোয়াড

রায়ান বার্ল, রেগিস চাকাভা (অধিনায়ক), ব্র্যাডলি ইভান্স, লুক জঙউই, ইনোসেন্ট কাইয়া, তাকুদওয়ানাশে কাইতানো, ওয়েসলে মাধভের, তাদিওয়ানাশে মারুমানি, ওয়েলিংটন মাসাকাদজা, টনি মুনিয়োঙ্গা, তারিসাই মুসাকান্দা, রিচার্ড এনগারাভা, ভিক্টর নিয়ুচি, সিকান্দার রাজা ও মিল্ডন শুম্বা।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com