1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৫:৪১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
পলাতকরা সীমান্ত দিয়ে ঢুকলেই গ্রেপ্তার: বিজিবি সেক্টর কমান্ডার আশুলিয়ায় শ্রমিক অসন্তোষ: ২১ কারখানায় ছুটি, বন্ধ ২২টি প্রান্তিক জনগোষ্ঠীর কাছে স্বাস্থ্যসেবা পৌঁছানোর আহ্বান রাষ্ট্রপতির ১৬ ডিসেম্বর উদ্বোধন হচ্ছে শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল বিকিনি নয়, ফুলহাতা নীল পোশাকে মিস ইউনিভার্স মঞ্চে মাহি দ্বিতীয় দফায় জাতীয় গ্রিডে পরীক্ষামূলক বিদ্যুৎ সরবরাহ শুরু রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের কে এই শীর্ষ সন্ত্রাসী ‘সুইডেন আসলাম’ ইটনায় অবৈধভাবে মজুত করা ১৫৮ বস্তা সার জব্দ, মামলার নির্দেশ নালিতাবাড়ীতে ভারতীয় মদসহ যুবলীগকর্মী ও ছাত্রদল নেতা গ্রেফতার শ্রীবরদী ও ঝিনাইগাতী সীমান্তে সাড়ে ৫ লাখ টাকার ভারতীয় মালামাল জব্দ

বান্দরবান জেলা যুবদলের ৪ নেতাকর্মী বহিস্কার

  • আপডেট টাইম :: শনিবার, ২১ মার্চ, ২০২০

বান্দরবান : বান্দরবান জেলা যুবদলের ৪ নেতাকর্মীকে বহিস্কার করা হয়েছে। জেলা যুবদল সভাপতি সাধারণ সম্পাদকের উপর হামলা কেন্দ্রীয় নেতাদের অশালীন ভাষায় গালাগাল দেয়ার কারণে তাদেরকে বহিস্কার করা হয়। গত ১৯ মার্চ শুক্রবার যুবদলের দপ্তর সম্পাদক কামরুজ্জামান দুলাল স্বাক্ষরিত এক পত্রে এ বহিস্কারাদেশ দেয়া হয়।
বহিস্কৃতরা হলেন- বান্দরবান জেলা যুবদলের সহ সাধারণ সম্পাদক মো: কাশেম, সাংগঠনিক সম্পাদক জহির উদ্দীন মাসুম, সহ সাংগঠনিক সম্পাদক মো: শফি উল্লাহ, ও সদস্য মো: আনোয়ার হোসেন।
দপ্তর সম্পাদক স্বাক্ষরিত ওই পত্রে বলা হয়, বিগত ১২ ই মার্চ সংগঠন বিরোধী কর্মকান্ডের প্রেক্ষিতে উল্লেখিত ৪ নেতাকর্মীর বিরুদ্ধে জারিকৃত কারণ দর্শানো নোটিশ দেয়া হয় এবং ১৯ মার্চ এর ভিতরে স্বশরীরে উপস্থিত হয়ে লিখিতভাবে কারণ দর্শানো নোটিশের জবাব দিতে বলা হয়। কিন্তু তারা কারণ দর্শনো নোটিশ আমলে না নিয়ে কোন প্রকার জবাব দেননি। তাই যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভায় সর্বসম্মতিক্রমে তাদেরকে বহিস্কার করা হয়।
এ বিষয়ে বান্দরবান জেলা যুবদল সভাপতি হারুন অর রশিদ বলেন, কেন্দ্রীয় নেতাদের সামনে জেলার সভাপতি সেক্রেটারীর গায়ে হাত তোলা এবং কেন্দ্রীয় নেতাদের অশালীন ভাষায় গালাগালি দেয়ার কারণে তাদেরকে কেন্দ্র থেকে বহিস্কার করা হয়েছে। জেলা যুবদল থেকে বহিস্কার করার এখতিয়ার কেন্দ্রের রয়েছে। তারা এখন দলীয় কোন কর্মকান্ডে অংশগ্রহণ করতে পারবে না।
– এন এ জাকির

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com